শিরোনাম
◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা ◈ ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক হোসেন ◈ সংস্কার, বাণিজ্য ও অভিবাসন: ইইউর সঙ্গে নতুন সম্পর্কের সুযোগ বাংলাদেশের ◈ বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষা করবে, অন্য দেশের হস্তক্ষেপ চাই না: পররাষ্ট্রমন্ত্রী ◈ পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০১৯, ০৫:৩২ সকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০১৯, ০৫:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেস্ট থেকে অনির্দিষ্টকালীন অবসরে মঈন আলী

ডেস্ক রিপোর্ট : ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলী টেস্ট ক্রিকেট থেকে অনির্দিষ্টকালীন সময়ের জন্য অবসর নিয়েছেন। ৩২ বছর বয়সী এ মুসলিম অলরাউন্ডার এখনই টেস্ট ক্রিকেট থেকে পুরোপুরি অবসর নিচ্ছেন না। সাময়িক সময়ের জন্য ব্রেক নিচ্ছেন।যুগান্তর

ক্রিকেটের আভিজাত্যের ফরম্যাট টেস্ট থেকে মঈন আলী হঠাৎ বিদায় বলে দেয়ার পেছনে বেশ কারণও আছে। সম্প্রতি ইংল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েন মঈন আলী। সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের কারণে সবশেষ বিশ্বকাপে ইংল্যান্ড দল থেকেও বাদ পড়েন তিনি।

মঈন বলেন, আমি আপাতত টেস্ট থেকে দূরে থাকতে চাই। নিজের ব্যাটিংটা উপভোগ করতে চাই। এই বিশ্রামে নিজের ব্যাটিং নিয়ে আরও বেশি কাজ করতে চাই। পাশাপাশি পরিবারের সঙ্গেও কিছুটা সময় কাটাতে চাই।

ইংল্যান্ডের হয়ে ৬০ টেস্টে ৫টি সেঞ্চুরির সাহায্যে ২ হাজার ৭৮২ রান সংগ্রহের পাশাপাশি ১৮১টি উইকেট শিকার করা এ অলরাউন্ডার আরও বলেন, আমি শেষ পাঁচ বছর ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলছি। খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে আমি পারফর্ম করে গেছি। টেস্ট ক্রিকেটে থেকে কিছুটা দূরে থেকে দেখতে চাই কী হয়! ভবিষ্যতে টেস্ট খেলতে চাই। নিজেকে একটু তরতাজা করে নিতে চাই এই সময়ের মধ্যে।

প্রসঙ্গ, ২০১৪ সালের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলার মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মঈন আলীর। এরপর ১১ দিনের ব্যবধানে টি-টোয়েন্টি আর চার মাস ব্যবধানে টেস্ট অভিষেক হয় তার।

জাতীয় দলে থিতু হওয়ার পর থেকেই ব্যাটে-বলে নৈপূণ্য দেখিয়ে গেছেন এ অলরাউন্ডার। ইংল্যান্ডের হয়ে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টির তিন ফরম্যাটে ৮টি সেঞ্চুরি আর ২০টি ফিফটির সাহায্যে ৪ হাজার ৭৮৩ রান সংগ্রহের পাশাপাশি বল হাতে শিকার করেন ২৮০ উইকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়