শিরোনাম
◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ ◈ যে কারণে আজ ২ ঘণ্টার জন্য মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে ◈ মার্কিন সুপ্রিম কোর্ট ‌কে‌নো ট্রাম্পের শুল্কের বিরুদ্ধে রায় দিলো? ◈ দুপু‌রে নারী এ‌শিয়া কাপ ক্রিকেটের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত ◈ আফগানিস্তানে পাকিস্তানের ড্রোন হামলা, নিহত-আহত ডজনাধিক ◈ স্পিকার ও ডেপুটি স্পিকার কে হচ্ছেন, নানা আলোচনা ◈ ওসাসুনার কাছে রিয়াল মা‌দ্রিদের পরাজয়

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০১৯, ১২:২১ দুপুর
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০১৯, ১২:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথমবারের মতো ‘সম্ভাব্য বসবাসযোগ্য গ্রহে’ পানির সন্ধান

আসিফুজ্জামান পৃথিল : প্রথমবারের মতো জ্যোর্তিজ্ঞিানীরা সৌরজগতের বাইরে এমন এক গ্রহের সন্ধান পেলেন যেখানে সত্যিকার অর্থে প্রাণের বসবাস ও বিকাশ সম্ভব। এই এক্সোপ্লানেটটিতে একই সঙ্গে পানির ধারা, জলীয় বাস্প এবং প্রাণ টিকার উপযোগী তাপমাত্রার সন্ধান পাওয়া গেছে। সিএনএন, বিবিসি

এই এক্সোপ্লানেটটি কে২-১৮বি নামে পরিচিত। এটি পৃথিবীর ৮ গুন বেশি ভারি এবং সুপাআর্থ নামে পরিচিত। এপি পৃথিবী থেকে ১১০ আলোকবর্ষ দূরে একটি বামন নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে। ২০১৫ সালে নাসার কেপলার মহাকাশযান এটি প্রথম আবিস্কার করে। একিটি গবেষক দল ২০১৬ থেকে ১৭ সালের মধ্যে হাবল মহাকাশ টেলিস্কোপের সংগ্রহ করা তথ্য নিয়ে গবেষণা করে এই পানির অস্তিত্ব আবিস্কার করে। গবেষকরা জানান, প্রথমে তারা এই গ্রহের বায়ুমন্ডলে বাস্পের অস্তিত্ব আবিস্কার করেন। এরপর তারা একটি অ্যালগরিদমে ডাটা ইনপুট করলে এই পানির অস্তিত্ব সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয়। পৃথিবীর বাইরে যদি কোথাও প্রাণ থেকে থাকে তবে এটিই সেই স্থান বলে মনে করছেন তারা। এটি পৃথিবী থেকে আহামরি দূরেও নয়।

শুধু বাস্প বা পানিই নয়, এই গ্রহটি নিজ নক্ষত্র থেকে ঠিত ততটাই দূরে অবস্থিত প্রাণের বিকাশের জন্য যার প্রয়োজন রয়েছে। এ কারণে সেখানকার তাপমাত্রায় পানি তরল অবস্থায় থাকছে। বরফ বা অন্যকোনো অবস্থায় নয়। আমরা প্রাণ বলতে সাধারণভাবে যে ধরণের জিনিস বুঝি এই গ্রহটিতে সহজেই তার বিকাশ সম্ভব। বুধবার জার্নাল ন্যাচার অ্যাস্ট্রোনোমিতে এই গবেষণার ফল প্রকাশিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়