শিরোনাম
◈ আসিফ নজরুলের দুর্নীতি? ◈ ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ যাকাত ব্যবস্থাপনায় ১০–১৫ বছরে দারিদ্র্য কমানো সম্ভব: তারেক রহমান ◈ ‘ভালো লাগা’ থেকে যুদ্ধ? ট্রাম্পের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রেই তীব্র প্রশ্ন ◈ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার ◈ নারীর অধিকার ও সমতা নিশ্চিতেই উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য: তারেক রহমান ◈ তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, আরও ২ ভ্যাসেল আসছে: জ্বালানি মন্ত্রী ◈ বিদেশি কর্মী নিয়োগে সুখবর দিলো মালয়েশিয়া ◈ সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ ◈ হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত পেলেন ৮ চিকিৎসককে

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:০১ রাত
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় র‌্যাবের অভিযানে মাদক ও গুলি ভর্তি পিস্তলসহ কুখ্যাত সন্ত্রাসী আটক

আরএইচ রফিক : বগুড়ায় র‌্যাবের অভিযানে শহরের কালিতলা থেকে মাদক ও গুলি ভর্তি বিদেশী পিস্তল সহ অস্ত্র ব্যবসায়ী কুখ্যাত সন্ত্রাসী আশরাফ ফেরদৌস ওরফে সোহাগ চৌধুরী (৪৫)কে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে ১টি বিদেশি পিস্তল,২রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন ও ১শত পিচ ইয়াবা ট্যাবলেট। আটক আশরাফ ফেরদৌস ওরফে সোহাগ চৌধুরী শহরের কালিতলা এলাকার আব্দুল খালেকের পুত্র।

বগুড়া র‌্যাব-১২ বিশেষ কোম্পানীর সদরের একটি দায়িত্বশীল বিষয়টি নিশ্চিত করে জানায়, গতকাল ১১সেপ্টেম্বর বেলা আনুমানিক দেড়টার দিকে গোপন এক সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল শহরের কালীতলাস্থ মোঃ আঃ খালেক চৌধুরী এর বাড়ীর ভিতরে অভিযান কালে সোহাগকে আটক করে। এসময় সেখান থেকে উদ্ধার করা হয় উল্লেখিত গুলি পিস্তল এবং ১শত পিচ ইয়াবা ট্যাবলেট।

র‌্যাব জানায়, আটক সন্ত্রাসী আশরাফ ফেরদৌসওরফে সোহাগ চৌধুরী বগুড়া জেলার বিভিন্ন এলাকায় প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে সাধারন জনগনকে ভীতি প্রদর্শন আসছিল । তার বিরুদ্ধে মাদক ব্যবসা পরিচালনা, অগ্নিসংযোগ ও ভাংচুরসহ বিভিন্ন আইনে বগুড়া সদর থানায় ৬ এর অধিক মামলা রয়েছে। র‌্যাবের অভিযানে আশরাফ ফেরদৌসওরফে সোহাগ চৌধুরী গ্রেফতার হওয়ায় জনমনে শান্তি ফিরে এসেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়