শিরোনাম
◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান ◈ ২ হাজার কোটি টাকায় সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে বাড়তি জ্বালানি কিনছে সরকার ◈ ভোজ্যতেল সংকটের আশঙ্কা নেই, নজরদারি বাড়াবে সরকার ◈ দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার ◈ নিউজিল্যান্ডকে হা‌রি‌য়ে ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ শুরু দক্ষিণ আফ্রিকার 

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০১৯, ০১:০১ রাত
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০১৯, ০১:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইমাম হোসাইনের কোলে শিশু আলী আসগরকে শহীদ করে ইয়াজিদ বাহিনী (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক : দশই মহররম কারবালার মরু প্রন্তরে শহিদদের মাঝে সেদিন ইমাম হোসেইন (রা.) ও তার সফরসঙ্গী ৭২জনের মাঝে ছয় মাসের শিশু আলী আসগরও ছিলেন।

ইয়াজিদ বাহিনীর তিনদিন পানি-অবরোধের কারণে শিশু আসগর যখন তৃষ্ণায় ছটফট করছিলেন তখন ইমাম হুসাইন (রা.) তাকে কোলে নিয়ে তাঁর জন্য পানি চান। পানির পরিবর্তে পাষাণ-হৃদয় ইয়াজিদ সেনাদের একজন তিন শাখা-বিশিষ্ট একটি তীর নিক্ষেপ করলে তা আসগরের নরম গলা ভেদ করে। এই পাষণ্ড ঘাতকের নাম ছিল হারমালা বিন কাহিল।

এ ঘটনার কয়েক বছর পর বীর মুখতার হারমালাকে হত্যা করেছিলেন দূর থেকে গলায় ছুরি নিক্ষেপ করে যা এই পাষণ্ডের গলা বিদ্ধ করেছিল।

প্রতি বছর মহররমের সময় বিশ্বের লাখ লাখ মুসলমান হযরত আলী আসগর (রা.)’র শাহাদত দিবস পালন করেন শোক মিছিলে শূন্য ও রক্তমাখা দোলনা দুলিয়ে। এদিন ইরান, পাকিস্তান, ভারত এবং ইরাকসহ বহু দেশে মহররমের প্রথম শুক্রবারে পালন করা হয় আন্তর্জাতিক আলী আসগর দিবস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়