শিরোনাম
◈ ময়মনসিংহ মেডিকেলের ময়লার সঙ্গে ‘কায়দা করে’ পাচার করা হয় সিরিঞ্জ-ক্যানুলা-স্যালাইন, পরে পাইকারি দরে বিক্রি ◈ চার জেলার ২৯ বাঁওড়ে মাছের উৎপাদন ১০ শতাংশ বাড়াতে ৪৭ কোটি টাকার প্রকল্প প্রস্তাব ◈ বাংলাদেশে ৬০০ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের, অগ্রাধিকার পাবে গাড়ি ও জ্বালানি খাত ◈ সাইবার হামলার ঝুঁকি এড়াতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, চলছে নিরাপত্তা যাচাই ◈ পিএইচপি কী, এটি ঘিরে বৈশ্বিক সাইবার নিরাপত্তা-সংকট সৃষ্টি হয়েছে কেন? ◈ বিশ্বে প্রথমবার মানুষের শরীরে শামোন্ডা ভাইরাস শনাক্ত, ফ্রান্সে প্রথম আক্রান্ত ব্যক্তির মৃত্যু ◈ বিফ‌লে গে‌লো ইংল‌্যা‌ন্ডের ব্রুকের ডাবল সেঞ্চুরী, ৪২৯ রান তাড়া করে শ্রীলঙ্কার রেকর্ড জয়  ◈ ব্যক্তিগত নিরাপত্তা চাইতে থানায় রুমিন ফারহানা, ওসির সাথে তুমুল বাগবিতণ্ডা (ভিডিও) ◈ থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০ জন ◈ এবার বাংলাদেশের দুর্গাপূজার প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন, বললেন ‘শাবাশ বাংলাদেশ!’

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০১৯, ১২:২৯ দুপুর
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০১৯, ১২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিবর্তনের আইকন ৩৮ লাখ বছর আগের মানুষের মাথার খুলি

মাজহারুল ইসলাম : ইথিওপিয়ার আফার রাজ্যের মিল্লা জেলার মিরো দোরা এলাকায় প্রায় ৩৮ লাখ বছর আগের একটি মাথার খুলিটি খুঁজে পান অধ্যাপক ইয়োহানেস হাইলি সেলাইসি। যুক্তরাষ্ট্রের ওহাইয়োর ক্লিভল্যান্ড মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রির সাথে যুক্ত বিজ্ঞানী সেলাইসি বলেন, তিনি এই খুলিটির গুরুত্ব বুঝতে পেরেছিলেন। তিনি আরও বলেন, আমি নিজেই নিজেকে বলি, আমি যা দেখছি সেটি কি আসলেই সত্যি? এরপর হঠাত্ই আমি লাফিয়ে উঠি। বুঝতে পারি, যা আমার সারা জীবনের স্বপ্ন ছিলো তা পেয়েছি। বিবিসি

জানা যায়, মানুষের পূর্বপুরুষ হিসেবে পরিচিত এপ প্রজাতির পাওয়া নমুনাগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থায় রয়েছে এটি। এটা সবচেয়ে পুরনো অস্ট্রালোপিথিসিন যা প্রায় ৪২ লাখ বছর আগে পৃথিবীতে বাস করত। ধারণা করা হয়, খুঁজে পাওয়া ওই আনামেনসিস ছিলো আরও উন্নত প্রজাতির যা অস্ট্রালোপিথিকুস আফারেনসিস নামে পরিচিত এবং এর সরাসরি বংশধর। এই উন্নত প্রজাতি প্রাথমিক মানুষের প্রথম জেনাস বা বর্গ বা দল। তাদের পূর্বজ হোমো নামেও পরিচিত ছিলো। আধুনিক যুগে মানুষের বর্গকেও হোমো বলা হয়।

সেলাইসির আবিষ্কার সম্পর্কে লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের সঙ্গে জড়িত অধ্যাপক ফ্রেড স্পুর ন্যাচার বলেছেন, দেখে মনে হচ্ছে, মানুষের বিবর্তনের আরেক আইকন হতে যাচ্ছে এই আনামেনসিস। ওই প্রজাতিটির বৈজ্ঞানিক নাম অস্ট্রালোপিথিকুস আনামেনসিস। এর আগে ১৯৭৪ সালে আবিষ্কার হওয়া প্রথম আফারেনসিস কংকাল নিয়েও বেশ আলোড়ন সৃষ্টি হয়েছিলো। তার নাম দেয়া হয় লুসি। মজার ব্যপার হলো বিটলসের বিখ্যাত, লুসি ইন দ্য স্কাই উইথ ডায়মন্ডস  গানটি খননের এলাকায় বাজার সময় কংকালটি আবিষ্কার হওয়ায় সেটির নাম লুসি দেয়া হয়েছিলো। সম্পাদনা : আহমেদ শাহেদ

 

  • সর্বশেষ