শিরোনাম
◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ ◈ কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনায় ও জনসেবায় ড্রোনে এগোচ্ছে ভারত, উচ্চ দাম ও জটিলতায় পিছিয়ে বাংলাদেশ! ◈ রাজধানীতে ডিএমপির অভিযানে ৪০১ জন গ্রেপ্তার, অস্ত্র-মাদক উদ্ধার ◈ কী লাগবে টিসিবির কার্ড পেতে, কারা পাবেন ◈ বাড়ি ফেরার পথে স্কুলশিক্ষিকাকে জোর করে অটোরিকশায় তোলার চেষ্টা, শিক্ষার্থী-স্থানীয়দের প্রতিরোধ

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০১৯, ১০:১৮ দুপুর
আপডেট : ৩০ আগস্ট, ২০১৯, ১০:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরান-বিরোধী সামরিক জোটে জড়াবে না ইউরোপ জানালেন ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী

রাশিদ রিয়াজ : ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি বলেছেন, পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যে সামরিক জোট গঠনের চেষ্টা চলছে তাতে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ যোগ দেবে না।

ফ্লোরেন্স পার্লি বৃহস্পতিবার ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে ইইউ’র পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠক শুরুর আগে সাংবাদিকদের বলেন, পারস্য উপসাগর দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে স্কর্ট দেয়ার যে পরিকল্পনা আমেরিকা করেছে ইইউ তার বিরোধিতা করছে।

সাম্প্রতিক সময়ে আমেরিকা পারস্য উপসাগরের নিরাপত্তা রক্ষা করার নামে ইরানের বিরুদ্ধে একটি নৌজোট গঠন করার চেষ্টা জোরদার করেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সে প্রচেষ্টা হালে পানি পায়নি। এখন পর্যন্ত শুধু ব্রিটেন, ইহুদিবাদী ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাত ওই জোটে যোগ দেয়ার আগ্রহ প্রকাশ করেছে।

মার্কিন সরকার ২০১৮ সালের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে তেহরানের বিরুদ্ধে সর্বমুখী চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। গত কয়েক মাসে পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি শক্তিশালী করেছে ওয়াশিংটন।

আমেরিকা পারস্য হাজার হাজার মাইল দূরে থেকে এসে পারস্য উপসাগরের নিরাপত্তা রক্ষা করার হাস্যকর দাবি করলেও ইরান সব সময় বলে এসেছে, পারস্য উপসাগরের নিরাপত্তা রক্ষা করবে এ অঞ্চলের দেশগুলো; কোনো বহিঃশক্তি নয়।

 

  • সর্বশেষ