শিরোনাম
◈ শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, আজ রা‌তেই ৬‌টি ম‌্যাচ ◈ ২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ২০% নবায়নযোগ্য উৎস থেকে, সৌরবিদ্যুৎ উৎপাদনে বড় পরিকল্পনা ◈ বাংলা‌দেশ ও জিম্বাবুয়ে‌কে নি‌য়ে ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ কর‌লো আফগা‌নিস্তান ◈ সুইসাইড নোট পোস্টের পর অচেতন অবস্থায় উদ্ধার ছাত্র ইউনিয়নের সাবেক নেতা মেঘমল্লার ◈ ইসরায়েলিদের জন্য ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ ◈ জুনিয়র এশিয়া কাপ হকি‌তে কাজাখস্তানকে হা‌রি‌য়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ ◈ আগামী ১২ সে‌প্টেম্বর প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বি‌শেষ অ‌ভিযান ◈ রোনাল্ড কোমান গোলকিপার হয়েও জোড়া গোল কর‌লেন  ◈ বর্জ্য সুতা আমদানিতে নতুন শর্ত, ব্যাংক গ্যারান্টিতে মিলবে ১০–৩০ কাউন্টের অনুমতি ◈ জবিতে বোরকা পরে নারীর ছদ্মবেশে পুরুষ, নেপথ্যে কারণ যা জানাগেল

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০১৯, ১২:৩১ দুপুর
আপডেট : ৩০ আগস্ট, ২০১৯, ১২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ শহীদ আলতাফ মাহমুদ পদক বিতরণ অনুষ্ঠান

তৌহিদ এলাহী দীপ্ত : আজ ৩০ আগস্ট। অমর সুরস্রষ্টা শহীদ আলতাফ মাহমুদের তিরোধান দিবস। ১৯৭১ সালের এই দিনে  পাকিস্তানি হানাদার বাহিনী তাকে ধরে নিয়ে যায়।  সেই যে তার প্রস্থান আর, ফিরে আসেননি।  অথচ কী অবাক! তিনি তিরোহিত হলেও, অমর হয়েছে তার সুর এবং তিনি নিজেও ।

প্রতি বছর তার অন্তর্ধান দিবসে তারই স্মরণে তারই নামাঙ্কিত পদক প্রদান করে আসছে শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশন।  এবার পদক পাচ্ছেন প্রখ্যাত সাংবাদিক কামাল লোহানী, স্থপতি ফরিদ উদ্দিন আহমেদ ও  জামী আল সাফী।  আজ বিকেল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গিত ও নৃত্যকলা মিলনায়তনে এই তিন গুনীকে সংবর্ধিত করা হবে। স্মরণ করা হবে আলতাফ মাহমুদের র্কীতি।

অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালেদ, এমপি মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশনের সদস্য সচিব শাওন মাহমুদ ও কোষাধ্যক্ষ শিমূল ইউসুফ এই মহতী আয়োজনে সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ