শিরোনাম
◈ মোংলায় বন্দরে এআইয়ে যেভাবে ধরা পড়ে যন্ত্রাংশের নামে আসা খণ্ডিত বিলাসবহুল গাড়ি! ◈ নেপালে আকস্মিক বন্যার কারণ কী? সেখানে এত পর্যটক কেন গিয়েছিলেন? ◈ আমিনবাজারের ময়লা থেকে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে চীন, বস্তিবাসীর আবাসনে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগে সম্মতি ◈ হঠাৎ শোঁ শোঁ শব্দ, নিমিষেই পানির স্রোত-কাদা-পাথরের ঢল; আমগাছ আঁকড়ে বেঁচে গেলেন নেপালি শ্রমিক ◈ দে‌শে সার সংকট আছে নাকি নেই? ◈ ভূমিকম্প, হিমবাহ নাকি ভারী বৃষ্টি : ভয়াবহ বন্যার কারণ খুঁজতে দিশাহারা নেপাল ◈ ইরানে আরও বেশি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ ও স্থাপনের কাজ পুরোদমে চলছে ◈ দুই ক্রিকেটারের সঙ্গে কোচ গম্ভীরের ব্যবহার নিয়ে মুখ খুললেন প্রাক্তন তারকা ◈ নেপালে পাহাড়ি ঢলে নিখোঁজ ৩৮৪ পর্যটক, তালিকায় নেই কোনো বাংলাদেশি ◈ জ্বালানি সংকটে শিল্পকারখানায় সৌরবিদ্যুতের দিকে ঝুঁকছেন উদ্যোক্তারা, উৎপাদনক্ষমতা ছাড়িয়েছে ৬০০ মেগাওয়াট

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০১৯, ০৯:১৪ সকাল
আপডেট : ২৯ আগস্ট, ২০১৯, ০৯:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাতিরঝিল থেকে বিপুল সংখ্যক বিয়ার-হুইস্কি উদ্ধার, আটক ২

সুজন কৈরী : রাজধানীর হাতিরঝিলের নয়াটোলা এলাকা থেকে বিপুল সংখ্যক বিয়ার ও বিদেশি মদসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-৩। আটককৃতরা হলেন- মো. নায়েব আলী (৩৬) ও মো. সহিদ (৪৮)। তারা মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র‌্যাব। তাদের কাছ থেকে ৫২২ ক্যান বিয়ার ২৪ বোতল হুইস্কি, ৩টি মোবাইল ফোন এবং নগদ ১৭ হাজার ৯শ টাকা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার র‌্যাব-৩ জানিয়েছে, ব্যাটালিয়নটি প্রতিদিনের মতো বুধবার রাতেও নয়াটোলার মধুবাগের ব্যাক বেনচার কিচেন রেষ্টুরেন্টের সামনে পাকা রাস্তায় চেকপোষ্ট বসায়। একপর্যায়ে একটি প্রাইভেটকার দ্রুত গতিতে চেকপোষ্টের দিকে আসতে থাকলে প্রাইভেটকারটি থামানোর নির্দেশ দেন র‌্যাবের সদস্যরা। প্রাইভেটকারটি থামিয়ে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে র‌্যাব সদস্যরা ওই দুইজনকে আটক করে। এ সময় সাদা রংয়ের প্রাইভেটকার (রেজি. নং- ঢাকা মেট্টো- গ ২২০৬) জব্দ করা হয়। পরে প্রাইভেটকারটি তল্লাশী করে বিয়ার-হুইস্কি, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।

আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, দীর্ঘদিন ধরে তারা পরস্পর যোগসাজশে অন্যদের সহযোগিতায় বিশেষ কৌশলে বিয়ার এবং হুইস্কি মানিকগঞ্জ জেলার জনৈক ব্যক্তির কাছ থেকে ক্রয়ের পর রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করছে। আটক সহিদের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

  • সর্বশেষ