শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০১৯, ১১:২৯ দুপুর
আপডেট : ২৮ আগস্ট, ২০১৯, ১১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহজালালে ৫৭২ কার্টন সিগারেটসহ দুজন আটক

ইসমাঈল ইমু : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১৫ লাখ টাকার আমদানি নিষিদ্ধ ৫৭২ কার্টন সিগারেটসহ দুজনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। মঙ্গলবার গভীর রাতে মোহাম্মদ মামুন মিয়া (২৮) এবং নুর মো. রায়হান (২৮)।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) মো. আলমগীর হোসেন জানান, মঙ্গলবার দুবাই থেকে পৃথক বিমানে আসা দুজনকে যথাক্রমে ৩১২ ও ২৬০ কার্টন সিগারেটসহ আটক করা হয়। মামুন মিয়া কুয়েত এয়ারের একটি বিমানে (কেইউ ২৮৩) ঢাকায় আসেন। তিনি এই সিগারেট দুবাই থেকে এনেছেন বলে স্বীকার করেন। আটক সিগারেট ইজি স্পেশাল গোল্ড ব্র্যান্ডের। এছাড়া আটক নুর রায়হান গালফ এয়ারের একটি বিমানে (জিএফ ২৫০) ঢাকায় আসেন। তিনিও এই সিগারেট দুবাই থেকে এনেছেন বলে স্বীকার করেন। তার কাছ থেকে আটক সিগারেট ৩০৩ এসএস ব্রাউন ব্র্যান্ডের। মামুন মিয়ার কাছ থেকে আটক সিগারেটের দাম নয় লাখ ছত্রিশ হাজার এবং নুর মো. রায়হানের কাছ থেকে আটক সিগারেটের দাম পাঁচ লাখ বিশ হাজার টাকা। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানবিরোধী ধারায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান আলমগীর হোসেন।

  • সর্বশেষ