শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০১৯, ১১:১৮ দুপুর
আপডেট : ২৮ আগস্ট, ২০১৯, ১১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নজরুল এখন থাকলে অনেক বিপদে থাকতেন, বললেন জেনারেল সাখাওয়াত

মোহাম্মদ মাসুদ : নিরাপত্তা বিশ্লেষক বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, নজরুল সাধারণ মানুষ থেকে উঠে আসা এক ব্যক্তি। জীবনের খারাপ দিকটাকে তিনি ইতিবাচকভাবে দেখেছেন। যুদ্ধে গিয়ে অনেক মৃত্যু দেখেছেন। একজন সৈনিক হিসেবে তার দক্ষতা এবং শৈশব কালের দুঃখ, কষ্ট তাঁর কবিতায় নিয়ে এসেছেন। সেজন্যই তিনি প্রকৃত মানুষ হতে পেরেছেন।

একাত্তর টিভির সংবাদ সম্প্রাসারণ অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান সমাজে প্রতিবাদী মানুষ নেই এটা বলবোনা তবে সেই সংখ্যাটা খুব কম। এখন প্রতিবাদী কণ্ঠস্বরগুলো হারিয়ে যাচ্ছে। সুবিধাবাদীর সংখ্যা বাড়ছে। আমি হতভম্ব সামান্য সুবিধার জন্য মানুষ প্রতিবাদী হতে পারছেনা। যাঁরা প্রতিবাদ করলে সমাজে অন্যরকম বির্বতন হতে পারতো। ঠিক একইভাবে ক্ষুরধার লেখাগুলো ধীরে ধীরে কমে আসছে। এখনকার লেখার মধ্যেও আমরা দ্বৈন্যতা দেখছি। যা লিখতে চাচ্ছি তা লিখতে পারছিনা। এ অবস্থা অব্যাহত থাকলে একসময় সমাজ থেকে প্রতিবাদ হারিয়ে যাবে।

তিনি আরও বলেন, আমরা সাম্য নয় প্রচন্ড বিভাজনের মধ্যে আছি। একসময় এটি ছিলো না। কিন্তু রাজনৈতিক আইডোলজি একজন একেকরকম ধারণ করবে এটা ঠিক আছে। এটা ছাড়াও এখন সামাজিকভাবে বিভাজন বাড়ছে। সম্পাদনা : আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ