শিরোনাম
◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও)

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০১৯, ১১:৩৬ দুপুর
আপডেট : ২৭ আগস্ট, ২০১৯, ১১:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাঁচতারা হোটেলের খাবারে পোকা পেলেন প্রিয়াঙ্কার বোন!

মুসফিরাহ হাবীব: বিলাসবহুল পাঁচতারা হোটেল। আর তার খাবারেই ঘুরছে পোকা। তাও আবার মৃতদেহে যেসব পোকা ঘুরে বেড়ায় সেই পোকা। এবার এমন চোখ ছানাবড়া করা ঘটনারই সাক্ষী হয়েছেন বলিউড-হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার তুতো বোন মীরা চোপড়া।ইনস্টাগ্রামে খাবার প্লেটে পোকা ঘুরে বেড়ানোর ভিডিও শেয়ার করেছেন তিনি।

ভারতের আনন্দাবাজার পত্রিকা জানায়, গুজরাটে আমদাবাদের ডবলট্রি বাই হিল্টন নামের একটি পাঁচতারা হোটেলে সম্প্রতি গিয়েছিলেন মীরা। সেখানেই যে খাবার তাকে পরিবেশন করা হয়েছে তার মধ্যে ঘুরে বেরাচ্ছিল ম্যাগট। প্রথমে ব্যাপারটা বুঝতে পারেননি মীরা। কিন্তু খাবারের প্লেটে কিছু একটা নড়ছে দেখে সন্দেহ হয় তার। তারপর একটু ভাল করে দেখতেই নজরে আসে পুরো ব্যাপারটি।

পোকা কিলবিল করতে দেখেই হোটেল কর্তৃপক্ষের উপর বিরক্ত হন তিনি। ইন্সটাগ্রাম পোস্টে মীরা লিখেছেন, “পাঁচতারা হোটেলের খাবার খাওয়ার জন্য প্রচুর টাকা দিতে হয়। তার বদলে ওরা ম্যাগট খেতে দিচ্ছে। এ তো মারাত্মক ব্যাপার। খাদ্য নিরাপত্তা বিভাগ থেকে দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।”

মীরার পোস্টটি ভাইরাল হতেই হইচই পড়ে গেছে। হোটেলের সমালোচনায় মুখর হয়ে উঠেছেন সবাই। অনেকেই বলছেন, খাবারের গলাকাটা দাম নেওয়ার সময় কাস্টমারদের স্বাস্থ্যর ব্যাপারটাও একটু ভাবা উচিত। শুধু নিজেদের লাভ ভাবলেই হয় না। বাকিদের যে সাংঘাতিক লোকসান হয় যাচ্ছে সেটা কে দেখবে? কেউ বা বলছেন, ভাগ্যিস ওই ম্যাগট নজরে এসেছিল মীরার। অজান্তে ওই খাবার খেয়ে ফেললে গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারতেন তিনি।

  • সর্বশেষ