শিরোনাম
◈ খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ ◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ ◈ সকালের মধ্যে দেশের ৭ জেলায় ঝরতে পারে বৃষ্টি ◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী ◈ কলকাতার ৭ বাংলাদেশি নিহত: সেই হোটেল মালিক গ্রেপ্তার ◈ পর্তুগালে একের পর এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, ১৫ দিনে প্রাণ গেল ৪ জনের ◈ ধানের তুষ পুড়িয়ে গ্যাস উৎপাদন, বিকল্প জ্বালানিতে চলছে বস্ত্রকল! ◈ রশি ছিঁড়ে সাগরে পড়ে আহত চট্টগ্রাম বন্দরের পাইলট, তদন্তে জাহাজের গাফিলতির অভিযোগ; বিদেশি জাহাজ আটক

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০১৯, ১১:১৫ দুপুর
আপডেট : ২৭ আগস্ট, ২০১৯, ১১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অমিত শাহের বিমান উড়াতে চেয়ে ভুয়া ই-মেল কার্গিল-নায়কের, তদন্তের নির্দেশ

রাশিদ রিয়াজ : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিমান উড়ানোর দায়িত্ব বিএসএফ-এর। ভারতের বিমান বাহিনী থেকে অবসর নিয়ে বিএসএফ-এ সিভিল পাইলট হিসেবে কাজ করেন সাঙ্গওয়ান। চেন্নাই থেকে দিল্লি ও মুম্বাই যাওয়ার জন্য অমিত শাহের একটি বিমান উড়াতে চেয়ে লারসেন অ্যান্ড টুবরোর কাছে ভুয়ো ইমেল পাঠান তিনি। একদিন আগে এই ঘটনা জানাজানি হয়।

বিএসএফ জানিয়েছে যে পাইলট-ইন-কম্যান্ড তো দূরের কথা, কো-পাইলটও নন তিনি। কার্গিল যুদ্ধে সাহসিকতার জন্য পদক-জয়ী সাঙ্গওয়ানের দাবি যে তিনি অনৈতিক কিছু করেননি। সাংগওয়ান শুধু তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নাম নিয়ে ভুয়া ই-মেল পাঠাননি, তথ্য যাচাইয়ের জন্য মেলে তার নিজের ফোন নম্বরেরই উল্লেখ করেন।

ভারতীয় বিমান বাহিনীতে সাংগওয়ান মিগ বিমান চালাতেন। সিভিল পাইলট হিসেবে তাকে ইচ্ছে করে বিমান উড়াতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তার সেই কারণেই ভিআইপি-দের বিমান উড়াতে চেয়েছিলেন তিনি। এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়