শিরোনাম
◈ নেপালের আকস্মিক বন্যা: বাংলাদেশে কতটা ঝুঁকি, জানালেন বিশেষজ্ঞরা ◈ শনিবার সকাল ৮টা থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরের যেসব এলাকায় ◈ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে ৪০০ জাহাজ-ছয় হাজার নাবিক ◈ মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত ◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ ইংল‌্যা‌ন্ডের মা‌ঠে ইমরান খানের দুই  ছেলের সাক্ষাৎকার প্রচার করায় ম্যাচ বয়কটের হুমকি পিসিবির! ◈ আজ থেকে নারী এশিয়া কাপ শুরু, বাংলাদেশের প্রথম ম‌্যাচ সোমবার ইন্দো‌নে‌শিয়ার বিরু‌দ্ধে ◈ ফেলে দেওয়া মাছের আঁশ থেকে বছরে কোটি টাকার রফতানি, বদলাচ্ছে বহু মানুষের জীবন

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০১৯, ১২:৩৭ দুপুর
আপডেট : ২৭ আগস্ট, ২০১৯, ১২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বদলে যাচ্ছে বাংলাদেশ, সরবে নয় নীরবেই

আশরাফুল আলম খোকন, ফেসবুক থেকে : সরবে নয়, নীরবেই বদলে যাচ্ছে বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত নানা ইতিবাচক কর্মসূচির ফলে দারিদ্র্য বিমোচন হচ্ছে তৃণমূলে। এখন কাউকে আর অর্ধাহারে অনাহারে থাকার সংবাদ আসে না।

এইরকম নীরবেই বদলে যাচ্ছে বন্দরনগরী চট্টগ্রাম। সেখানে সড়ক ও সেতু বিভাগের অধীনে চলমান কর্ণফূলী ট্যানেল প্রকল্পের প্রায় ৪০ শতাংশ কাজ শেষ হয়ে গেছে। এই চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব নিজের হাতে নিয়ে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই চিত্র আজ বাস্তব।

এই ট্যানেল নির্মানে ব্যয় হচ্ছে প্রায় ৯ হাজার ৮৮০ কোটি টাকা। নগরের পতেঙ্গা থেকে শুরু হয়ে এই টানেল দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা প্রান্তে যুক্ত হবে। নদীর তলদেশে টানেলের দৈর্ঘ্য হবে ৩ হাজার ৪০০ মিটার (প্রায় সাড়ে তিন কিলোমিটার)। কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে গাড়ি যাওয়ার জন্য একটি এবং আসার জন্য আরেকটি “টিউব” তৈরি হবে, যা টানেল নামে পরিচিত। প্রতিটি টিউবের প্রস্থ হবে ১০ দশমিক ৮ মিটার। প্রতিটি টিউবে গাড়ি চলাচলের জন্য দুটি করে লেন থাকবে। দুটি টিউবের ন্যূনতম দূরত্ব থাকবে ১১ মিটার। আর টানেলটি নদীর তলদেশ থেকে সর্বোচ্চ ৩৬ মিটার এবং সর্বনিম্ন ১২ মিটার মাটির গভীরে নির্মিত হবে।
এই টানেল নির্মিত হলে সেখানে আধুনিক পর্যটনের বিকাশ হবে পাশাপাশি আনোয়ারায় শিল্প নগরী হবে এবং চট্টগ্রাম থেকে কক্সবাজারের দূরত্ব কমবে প্রায় ৩৪ কিলোমিটার।

এসবি

  • সর্বশেষ