শিরোনাম
◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলা‌দে‌শের আপাতত জায়গা হচ্ছে না, বুঝিয়ে দিল পাকিস্তান! ◈ তারেক রহমান ভারত সফরে আগ্রহী, তবে আগে চূড়ান্ত করতে হবে এজেন্ডা: দ্য হিন্দুর প্রতিবেদন ◈ সংবাদমাধ্যমের অবদানেই আজকের অবস্থান, ফ্রি মিডিয়ার আশ্বাস তথ্যমন্ত্রীর ◈ ভারতের কাছে ১৯ গোল হজম কর‌লো পাকিস্তান ◈ ক্যারিবীয় প্রিমিয়ার লিগের অভিষেকেই দলকে জেতালেন মে‌হেদী মিরাজ ◈ বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস ◈ ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন ◈ নদ-নদীর পানি বৃদ্ধি, প্লাবিত হতে পারে পাঁচ জেলার নিম্নাঞ্চল: পাউবো ◈ ‘বন্ধু’ আমিরাতের ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ডাক, সঙ্গে আরও ৭ মুসলিম দেশ ◈ দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক, আইনের আওতায় আনতে হবে : রাষ্ট্রপতি

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০১৯, ০৪:২৪ সকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০১৯, ০৪:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪৩ কর্মীর সঙ্গে চুক্তি বাতিল করেছে আফগান ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক : বর্তমানে আফগানিস্তান ক্রিকেট বোর্ডে (এসিবি) বাজেটে ঘাটতি সমস্যা দেখা দিয়েছে। যার কারণে ৪৩জন কর্মীকে ছাঁটাই করেছে দেশটির ক্রিকেট বোর্ড। শুধু এই জন্য নয়, ক্রিকেটে মান বাড়ানোর জন্যও এই সিদ্ধান্ত নিয়েছে তারা। সেই সঙ্গে বোর্ডের অন্য সকল কর্মীর চুক্তি পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে। রোববার এক বিজ্ঞপ্তি দিয়ে এই বিষয়টি নিশ্চিত করেছে আফগান ক্রিকেট বোর্ড।

ছাঁটাইকৃত ৪৩ জন কর্মীকে অপ্রয়োজনীয় বলে মনে করছে আফগান ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা। বোর্ডটির হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের প্রধান জিয়া-উল-হক জানিয়েছেন, বাজেটের ঘাটতি থাকায় কাজের মান নিশ্চিত করতে কর্মীদের ছাঁটাই করা হয়েছে।

জিয়া আরও যোগ করেছেন, কর্মীদের মধ্যে যাদের চুক্তি বাতিল করা হয়েছে তারা প্রতিমাসে এক মিলিয়ন ডলার বেতন পেতেন। বেঁচে যাওয়া অর্থ প্রযুক্তিগত ও গঠনমূলক কাজে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

তাদের বিশ্বাস এই সিদ্ধান্তটি বড় ধরণের পরিবর্তন আনবে আফগানিস্তানের ক্রিকেটে। চুক্তি বাতিল হলেও ৪৩ জন কর্মীর সবাই সেপ্টেম্বর মাসের বেতন পাবেন বলে নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
সম্পাদনা : মারুফুল

  • সর্বশেষ