শিরোনাম
◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ◈ হিলারি ক্লিনটনের হাত থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন ড. ইউনূস, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি ◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০১৯, ০৮:১১ সকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০১৯, ০৮:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গারা দ্বিতীয় দফায়ও যেতে না পারাটা মিয়ানমারের ব্যর্থতা

বেলাল হোসেন : ড. মোমেন বলেন, জাতিসংঘ আমাদের যথেষ্ট সাহায্য করেছে। আমরা এজন্য জাতিসংঘকে ধন্যবাদ জানাই। কিন্তু জাতিসংঘের আরো সাহায্য করা উচিত ছিলো। আমার মতে, জাতিসংঘ রাখাইনে যথেষ্ট পরিমাণ কাজ করেনি। জাতিসংঘ মায়ানমারের কাছে যেতে পারতো কিন্তু তারা যায়নি। একাত্তর টিভি

মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর দায়িত্ব আমাদের না । মিয়ানমার দায়িত্ব নিয়ে তাদের রোহিঙ্গাদের রাজি করিয়ে নিয়ে যাবে। কিন্তু তারা সেই কাজটি করেনি। আমরা রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার বিভিন্ন প্রকার সুপারিশ করেছি কিন্তু তাতে তারা কর্ণপাত করেনি।

তিনি আরো বলেন, রোহিঙ্গাদের দাবি দাওয়া আছে। তারা যদি মিয়ানমারে না যায় তাহলে তাদের দাবি দাওয়া কীভাবে পূরণ করবে? তাদের সেখানে গিয়েই দাবি পূরণ করতে হবে। আমরা বলেছি, তোমাদের মধ্যে যারা নেতা, তারা মিয়ানমারে গিয়ে ওখানকার পরিস্থিতি দেখে আসো।

তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পে অনেকেই প্রচারণা চালাচ্ছে, তারা যাতে মিয়ানমারে ফিরে না যায়। এদের মধ্যে কিছু এনজিও রয়েছে । এসব এনজিও ৯ হাজার কোটি টাকা অনুদান পেয়েছে। তাই এসব এনজিও মনে করে, যদি রোহিঙ্গারা চলে যায় তাহলে দাতা সংস্থা তাদের অনুদান দেবে না। এমনকি তাদের চাকরিও হুমকির মুখে পড়বে।
মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক কাজ করেছেন । সেটি যুগ যুগ মানুষ স্মরণ রাখবে। ১১ লক্ষ লোককে আশ্রয় দিয়েছি, পৃথিবীর কোথাও এ নজির খুঁজে পাওয়া যাবে না। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ