শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০১৯, ০৭:৩১ সকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০১৯, ০৭:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশি হেফাজতে ডাকাতি মামলার আসামির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : জেলার নাসিরনগর উপজেলায় পুলিশ হেফাজতে ডাকাতি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামির মৃত্যু হয়েছে। রোববার বিকালে গ্রেপ্তারের ঘণ্টাখানেক পরই তিনি মারা যান। নিহত মো. বাবুল মিয়া (৫৪) উপজেলার পূর্ব ভাগ ইউনিয়নের কুইয়ারপুর গ্রামের চন্দ্রপাড়ার লাল খানের ছেলে।

নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির আহমেদ জানান,  রোববার বিকাল তিনটার দিকে বাবুল মিয়াকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। থানার কাছাকাছি নিয়ে আসার পর তিনি অসুস্থ বোধ করলে তাকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বাবুল মিয়া জেলার বিজয়নগর থানায় দায়ের হওয়া ডাকাতি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি বলেও জানান তিনি।

পুলিশ পরিদর্শক আরো জানান, নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী আজগর সন্ধ্যায় পরিবারের সদস্যদের সামনে ওই ব্যক্তির মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। ময়না তদন্তের জন্য তার মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ