শিরোনাম
◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো ◈ শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি ◈ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ গঙ্গা চুক্তিসহ নদী ইস্যুতে বাংলাদেশ-ভারত আলোচনা চলছে: রণধীর জয়সওয়াল ◈ মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ ◈ রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল ◈ বিশ্বকাপ ফাইনালে মারামারি: ১০ ম্যাচ নিষিদ্ধ পারেদেস, আর ৭ ম্যাচ মোলিনা ◈ নতুন পাঁচজনকে নিয়ে মন্ত্রিসভায় রদবদল, কে কোন দায়িত্ব পাচ্ছেন?

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০১৯, ০৫:২৮ সকাল
আপডেট : ২৫ আগস্ট, ২০১৯, ০৫:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইগো নিয়ন্ত্রণ করতে বইয়ের সহযোগিতা নিলেন কোহলি

শিউলী আক্তার : মাঠের বাইরে নিজের চরিত্র নিয়ে তেমন আলোচনায় না আসলেও ২২ গজে আক্রমণাত্মক মেজাজ দেখিয়ে অনেকবার সংবাদের শিরোনাম হয়েছিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। সেটা নিয়ে সমালোচিতও কম হননি। এবার হয়তো সেটাই ঠিক করতে মরিয়া তিনি। ২২ গজে একের পর এক রেকর্ড গড়া কোহলি নিজের ইগো ঠিক করতে নিলেন বইয়ের সহযোগিতা। যদিও ভারতের অধিনায়ক হিসেবে দায়িত্ব নেয়ার পর নিজেকে অনেকটাই বদলে ফেলেছেন ডানহাতি এই ব্যাটসম্যান।

তবে নিজেকে আরও পরিণত করতে এবার পড়াশোনা শুরু করেছেন ভারতের অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামের বারান্দায় কোহলিকে ইগো দূর করার বই পড়তে দেখা গেছে।

বইটির নাম ‘ডেটক্স ইউর ইগো: সেভেন ইজি স্টেপস টু অ্যাচিভিং ফ্রিডম’। বইটির লেখক স্টিভেন সিলভাস্টার। কোহলির এই বইটি পড়ার ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

অনেকেই মন্তব্য করেছেন, কোহলির মাঝে কি তবে ইগোর লড়াই চলছে? নাকি ভারতের ড্রেসিংরুম থেকে ইগো দূর করতেই উপায় খুঁজছেন ভারতের অধিনায়ক? এই বিষয়ে অবশ্য কোনো মন্তব্য পাওয়া যায়নি কোহলির।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে সফল হতে পারেননি কোহলি। ফিরেছেন মাত্র ৯ রান করে। অবশ্য অজিঙ্কা রাহানে এবং রবীন্দ্র জাদেজার ব্যাটে প্রথম ইনিংসে ২৯৭ রানের পুঁজি পেয়েছে ভারত।
সম্পাদনা : মারুফুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়