শিরোনাম
◈ বাংলাদেশের পাটপণ্যে নতুন শুল্ক বসাল ভারত, বাড়ল রপ্তানি চ্যালেঞ্জ! ◈ বিদেশে বাংলাদেশি মিশনে এমপিদের সফর-সভা নিয়ে নতুন নির্দেশনা ◈ ইথানলের উৎপাদন বাড়লেও নেই চাহিদা, ৭০০ কোটি লিটার উদ্বৃত্ত নিয়ে বিপাকে ভারত ◈ শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা! ◈ বার বার বিমান বাংলাদেশে স্বর্ণের চালান ও কর্মীসহ আটক: ‘স্বর্ণের খনি’ হয়ে উঠছে উড়োজাহাজ? ◈ চট্টগ্রাম বন্দরে ট্রেইলার শ্রমিককে মারধরের অভিযোগ, বন্ধ কনটেইনার ডেলিভারি ◈ মিরপুরে হামলা-ভাঙচুরে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা ◈ নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় এজহারভুক্ত আসামী গ্রেফতার মিজানুর রহমান ◈ দেশে চুরি হওয়া ফোন চীনে কিনে সেটি আবার ঢাকায়, প্র'তারিত বহু ব্যবসায়ী (ভিডিও) ◈ নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার, ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০১৯, ০৫:২৩ সকাল
আপডেট : ২৫ আগস্ট, ২০১৯, ০৫:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১০ জেলার ট্যানারি মালিকদের বকেয়ার পরিমাণ পাহাড় সমান

মুসবা তিন্নি : ট্যানারি মালিকদের কাছে এক প্রকার জিম্মি হয়ে আছে দেশের চামড়া ব্যবসায়ীরা। বকেয়া টাকা পরিশোধ না করায় সাধারণ চামড়া ব্যবসায়ীরা এখন তীব্র অর্থসংকটে। এসব টাকা পরিশোধ না করায় জমেছে বকেয়ার পাহাড়, হুমকির মুখে চামড়া শিল্প। তথ্যমতে, বর্তমানে ১০ জেলার ট্যানারি মালিকদের বকেয়ার পরিমাণ ৫৮ কোটি ৫৩ লাখ ০২ হাজার ৮৬৪ টাকা। অর্থসূচক

চামড়া নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানে ৩১ আগস্ট (শনিবার) আবার বৈঠক করা হবে বলে জানিয়েছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই)। ট্যানারি মালিকরা ১৯৯০ থেকে ২০১০, ২০১১ থেকে ২০১৫ এবং ২০১৬ সাল থেকে ২০১৯ পর্যন্ত তিনটি স্তরে বকেয়া চামড়ার দাম পরিশোধ করার দাবি জানান। ১৯৯০ সাল থেকে ২০১৯ পর্যন্ত বকেয়া পরিশোধের সিদ্ধান্তে একমত হয়েছে চামড়া ব্যবসায়ী ও ট্যানারি শিল্পের প্রতিনিধিরা।

বাংলাদেশের চামড়া শিল্পকে এখ্নও সবুজ শিল্পে রুপান্তর করা যায়নি। একারণে অনেক বিদেশি ক্রেতা ফিরে যাচ্ছেন অর্ডার না দিয়েই। সমস্যায় জর্জরিত চামড়া খাতকে এগিয়ে নিতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের পরামর্শ বিশেষজ্ঞদের। সম্পাদনা : আহসান/রাশিদ

  • সর্বশেষ