শিরোনাম
◈ স্থানীয় নির্বাচনে মুখোমুখি জামায়াত-এনসিপি, ১১ দলীয় জোটে কি প্রভাব পড়বে? ◈ ঢাবির জগন্নাথ হলের পাশে পরপর দুই ককটেল বিস্ফোরণ ◈ গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ ◈ অর্থনীতির ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, বাংলাদেশের ঋণমান নিয়ে মুডিসের সুখবর ◈ আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম: ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া প্রসঙ্গে আসিফ নজরুল ◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন ◈ দুই দিনে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে ২৭ কোটি ঘনফুট ◈ ইউএইতে ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, ২২ সেপ্টেম্বরের মধ্যে সমাধান চান প্রবাসীরা ◈ মক্কায় হামলার সতর্কতা জারি করে প্রত্যাহার করল সৌদি আরব ◈ ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!

প্রকাশিত : ২২ আগস্ট, ২০১৯, ০৫:১৫ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০১৯, ০৫:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উপস্থাপক হয়ে স্যার ভিভের সাক্ষাৎকার নিলেন কোহলি

শিউলী আক্তার : আজ বৃহস্পতিবার থেকে ক্যারিবিয়ান দ্বিপপুঞ্জে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত। তার আগে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার স্যার ভিভ রিচার্ডসের কাছ থেকে নিয়ে নিলেন টিপস ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। নিজে উপস্থাপক হয়ে নিলেন তার সাক্ষাৎকার।

কয়েক পর্বের এই সাক্ষাৎকারের প্রথম পর্ব প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এ সাক্ষাৎকারে স্যার ভিভকে ‘দ্য গ্রেটেস্ট’ হিসেবে উল্লেখ করে তাকে সবার জন্য অনুপ্রেরণা বলে মন্তব্য করেন কোহলি।

বন্ধুত্বপূর্ণ এ সাক্ষাৎকারে স্যার ভিভের কাছ থেকে কোহলি জেনে নিয়েছেন সাহসী ব্যাটিংয়ের রহস্য এবং বোলারদের ওপর আধিপত্য বিস্তারের কৌশল। শুরুতেই স্যার ভিভকে জিজ্ঞেস করা হয়, নিজের প্রতি অগাধ বিশ্বাসের রহস্যটা কী? ভিভের সহজ উত্তর, ‘আমি সবসময় চাইতাম নিজেকে যত ভালোভাবে উপস্থাপন করা যায়। সবসময় বিশ্বাস করতাম যে মাঠে লড়ার জন্য আমার যথেষ্ঠ সামর্থ্য রয়েছে।’

এসময় কথাপ্রসঙ্গে কোহলি তুলে আনেন হেলমেট ছাড়া ব্যাটিংয়ের কথাও। স্যার ভিভের ক্যারিয়ারের শুরুতে ছিলো না হেলমেট ব্যবহারের ব্যবস্থা। পরে হেলমেট ব্যবহার শুরু হলেও তিনি তা ব্যবহার করেননি কখনোই। উল্টো গতিময় সব পেসারদের বিপক্ষে চুইঙ্গাম চিবুতে চিবুতে ব্যাটিং করতেন আগ্রাসী মনোভাবে। এত সহজে এ কাজগুলো করার পেছনে তার মাথায় কী কাজ করতো? জানতে চান কোহলি।

স্যার ভিভ বলেন, ‘বিশ্বাস করতাম যে আমি তো একজন পুরুষ। এটা হয়তো অহংকারের মতো শোনায় কিন্তু আমি এটাই ভাবতাম। আমি যেকোনো সিদ্ধান্তে নিজেকে সাপোর্ট দিতাম। এমনকি বলের আঘাত পেলেও। কখনোই হেলমেট ব্যবহার করিনি এটা পুরোপুরি সত্য নয়। আমি চেষ্টা করেছিলাম হেলমেট পরতে। কিন্তু সেটা আমার মাথায় অস্বস্তি অনুভব করতো। তাই আমার মনে হতো যে হেলমেটের বদলে ম্যারুন ক্যাপটাই ভালো। আমি এতে গর্বিত ছিলাম। সবসময় বিশ্বাস করতাম যে যদি ব্যথা পাই, সেটা অবশ্যই ঈশ্বরের ইচ্ছা। তাই এসব নিয়ে অতো ভাবতাম না।’

কোহলি এবং ভিভের প্রাণোবন্ত সাক্ষাৎকারে কথা হয়েছে আরও অনেক বিষয় নিয়ে। কিন্তু পুরো সাক্ষাৎকার একসঙ্গে প্রকাশ করেনি বিসিসিআই।

সম্পাদনা : সুতীর্থ

  • সর্বশেষ