শিরোনাম
◈ গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইজিপির, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরলেন ◈ সরকারি বাসা ভাড়া বা সাবলেট দিলে বরাদ্দ বাতিল, ৩০ নভেম্বরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ ◈ গোপালগঞ্জে সহিংসতা ছড়িয়ে পড়ার শঙ্কা, আন্তজেলা প্রবেশপথে চেকপোস্ট স্থাপন ও নিরাপত্তা জোরদারে গোয়েন্দা প্রতিবেদনে সুপারিশ ◈ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী-পুলিশসহ বিভিন্ন বাহিনীর সহযোগিতা চাইল কর্তৃপক্ষ ◈ হংকং‌য়ের বিরু‌দ্ধে জয় দি‌য়ে এশিয়া কাপ রাইজিং স্টারসে শুরু বাংলাদেশের ◈ বাবর আজম‌কে নিয়ে বারবার প্রশ্ন করায় মেজাজ হারালেন পাকিস্তান কোচ মাইক হেসন  ◈ শেখ হাসিনার স্বাক্ষর জাল করে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে ফের পাসপোর্ট ও এনআইডির আবেদন ◈ শেখ হাসিনাকে পাঠানো সাবেক শিক্ষামন্ত্রীর মেসেজ ফাঁস, যা লেখা রয়েছে ◈ রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পরিত্যক্ত বাড়িতে হামলা, গেটে পেট্রল ঢেলে আগুন দিল দুর্বৃত্তরা ◈ ঐতিহাসিক বৈঠক শেষে ট্রাম্প-শি-পুতিনের যৌথ ‘শান্তি ঘোষণা’

প্রকাশিত : ২০ আগস্ট, ২০১৯, ১০:৫৮ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০১৯, ১০:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুস্থ ও সবল সকল মানুষের রক্তদান করা উচিত, বললেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

সমীরণ রায়: সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, সুস্থ ও সবল সকল মানুষ প্রতি তিন মাস অন্তর রক্ত দিতে পারে। নিয়মিত রক্তদান করলে হৃদরোগ, ক্যান্সারসহ অনেক রোগের ঝুঁকি কমে। ডেঙ্গুর এ মৌসুমে রক্তের চাহিদা বেশি। তাই সকলেরই রক্তদানে এগিয়ে আসা উচিত। শোকদিবস উপলক্ষে যাঁরা স্বেচ্ছায় রক্তদান করছেন, তাঁরা সকলেই বঙ্গবন্ধুকে অন্তর থেকে ভালোবাসেন বলেই আমরা মনে করি।

মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোকদিবস ২০১৯ উপলক্ষে রাজধানীর জাতীয় জাদুঘর এর নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে "স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি" উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল এনডিসি'র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ জাতীয় জাদুঘর এর মহাপরিচালক মো. রিয়াজ আহম্মদ। শুভেচ্ছা বক্তৃতা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ শেখ সাইফুল ইসলাম শাহীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. আবদুল মান্নান ইলিয়াস।

উল্লেখ্য, জাতীয় জাদুঘর এর বাস্তবায়নে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহযোগিতায় এ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও আওতাধীন দপ্তর-সংস্থার প্রায় শতাধিক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। সম্পাদনা : মহসীন/মুসবা

  • সর্বশেষ