শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ২০ আগস্ট, ২০১৯, ১০:০৪ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০১৯, ১০:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘গভর্নমেন্ট ফর দ্য লুটেরা, বাই দ্য লুটেরা আর অব দ্য লুটেরা’, বললেন ফখরুল

শিমুল মাহমুদ : ‘গ্রাম থেকে শহর, দেশের যে প্রান্তের মানুষের সঙ্গেই কথা বলেন, যদি ইনভেস্টার, ব্যাংকারদের সাথে কথা বলেন, তাহলে দেখবেন যে, সব দিকে শুধু লুট চলছে। ভাগ-বাটোয়ারা করে নিচ্ছে আওয়ামী লীগ নেতারা। টিআর কাবিখা থেকে শুরু করে মেগা প্রজেক্ট পর্যন্ত সব জায়গায় ভাগ-বাটোয়ারার মহোৎসব চলছে।’মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ন্যাশনালিস্ট রিসার্চ সেন্টার আয়োজিত 'আমার দেশ আমার শিল্প' শীর্ষক এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আসলাম আলমগীর এমন মন্তব্য করেন।

তিনি বলেন, একেবারে তৃণমূল থেকে শুরু করে উপর মহল পর্যন্ত দেশ আজ লুটপাটের অভয়ারণ্যে পরিণত হয়েছে। গতকাল শুনলাম, মেট্রোরেল, এলিভেটেট এক্সপ্রেস ওয়ের একেকটা পিলার নাকি একেকজন সরকারি দলের লোকজনকে দেয়া হয়েছে। তো আমি জিজ্ঞেস করলাম- এখানে তো বিদেশি বিনিয়োগকারীরা রয়েছে, তারা কাজ করছে। পরে জানলাম একেকটা পিলার একেকজন ক্ষমতাসীন সরকারি দলের লোককে দেয়ার জন্য সেইসব বিনিয়োগকারীদের বাধ্য করা হয়েছে। এই যদি অবস্থা হয়, লুট ছাড়া কোনও কিছু নাই। এই সরকারের লোকেরা লুট করে যাওয়া ছাড়া কিছু করছে না।

মির্জা ফখরুল বলেন, চামড়া শিল্প চরম বিপাকের মধ্যে পড়েছে। এই কোরাবানি ঈদে ক্ষতিগ্রস্ত হয়েছে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো, এতিমখানাগুলো। যে এতিমখানাগুলোতে এই চামড়া থেকেই বছরের অর্ধেক সময়ের অর্থের সংস্থান হতো, কিন্তু অত্যন্ত সুচারু রূপে কৌশলে কারসাজি করে সেই চামড়ার দাম না দিয়ে নষ্ট করার ব্যবস্থা করা হয়েছে। সময় মতো চামড়া বিক্রি না হওয়ায় অর্ধেকের বেশি চামড়া নষ্ট হয়ে গেছে।

আয়োজক সংগঠনের পরিচালক বাবুল তালুকদারের সভাপতিত্বে এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ডি এম আমিরুল ইসলাম অমরের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু ও যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।
সম্পাদনা : মিঠুন

  • সর্বশেষ