শিরোনাম
◈ গ্রিসে ৭৭ জন অভিবাসী নিয়ে নৌকা ডুবি ◈ গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় বড় পরিকল্পনা: ১৫০ কূপ খনন, বাড়ছে এলএনজি সক্ষমতা ◈ মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দূতাবাসের ◈ দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়লেন জার্মা‌নির আ‌লেকজান্ডার জভেরেভ ◈ ইংল‌্যা‌ন্ডে ভরাডুবির পর জোড়া শাস্তিও পেলো পাকিস্তান ক্রিকেট দল ◈ ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত ◈ আর্থিক খাতের স্থিতিশীলতায় ১,২৭৬ কোটি টাকার প্রকল্প ◈ নতুন পে-স্কেলের গেজেট নিয়ে উদ্বেগ, খসড়া এখনো আইন মন্ত্রণালয়ে যায়নি ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, চলতি বছরে প্রাণ গেল ১৫৭ জনের ◈ ৭ ধাপে ইউপি নির্বাচন, ৮০ উপজেলায় ভোট শুরু ১২ নভেম্বর

প্রকাশিত : ২০ আগস্ট, ২০১৯, ০৫:০১ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০১৯, ০৫:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদিতে আরো এক বাংলাদেশি হাজির মৃত্যু

আমিন মুনশি : পবিত্র হজ পালন শেষে সৌদি আরবে আরো এক বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার (১৮ আগস্ট) পবিত্র মক্কায় মারা গেছে তিনি। মৃত ওই হাজির নাম মুহাম্মদ রেজাইল হক খান (৭০)। পাসপোর্ট নম্বর বিএম- ০৮৫৬০৪১। গ্রামের বাড়ি জামালপুর সদরে।

গত ৮ জুলাই আল ইমাম হজ কাফেলা ট্রাভেলস অ্যান্ড ট্যুরের মাধ্যমে বিজি-৩২১১ ফ্লাইটে সৌদি আরব যান তিনি।

চলতি বছর এ নিয়ে পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে মোট ৮৫ জন হজযাত্রী ও হাজির মৃত্যু হয়েছে। তাঁরা মারা গেছেন মক্কায় ৭৫, মদিনায় ৯ ও জেদ্দায় একজন। এঁদের মধ্যে ১০ জন নারী রয়েছেন।

  • সর্বশেষ