শিরোনাম
◈ ঢাকার চীনা দূতাবাসে ইমেইলে হামলার হুমকি, শুরু হয়েছে তদন্ত ◈ ‘বিয়ের ফাঁদে’ চীনে পাচার : ৫ বছরে গেছেন ৪২২৬ বাংলাদেশি নারী, অনেকের স্বপ্ন পরিণত হয়েছে ‘অভিশপ্ত নরকে’ ◈ খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ ◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ ◈ সকালের মধ্যে দেশের ৭ জেলায় ঝরতে পারে বৃষ্টি ◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী ◈ কলকাতার ৭ বাংলাদেশি নিহত: সেই হোটেল মালিক গ্রেপ্তার ◈ পর্তুগালে একের পর এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, ১৫ দিনে প্রাণ গেল ৪ জনের

প্রকাশিত : ২০ আগস্ট, ২০১৯, ১২:১০ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০১৯, ১২:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাদ্দাম হো‌সেন : ঠাকুরগাঁওয়ে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের চৌরাস্তা সংলগ্ন দলীয় কার্যালয় থেকে একটি র‍্যালি বের করা হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরকার নুরুজ্জামান নুরুর সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, বিশেষ অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মির্জা ফয়সল আমিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, প্রধান বক্তা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সোহেল রানা, জেলা বিএনপির সহ সভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জাফরুল্লাহ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ, জেলা যুবদলের সভাপতি চৌধুরী মাহেবুল্লাহ আবু নূর, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিক আদনান, জেলা ছাত্রদলের সভাপতি মো: কায়েস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম বকুল। সম্পাদনা: আমিন মুনশি

  • সর্বশেষ
  • জনপ্রিয়