শিরোনাম
◈ বহিষ্কারের পর ফের ভাইরাল গাজী নজরুলের নতুন ভিডিও, হোটেলে নারীর সঙ্গে দেখা গেল ◈ প্রবাসীদের জন্য সুখবর: বিদেশে থাকা বাংলাদেশিদের পাসপোর্ট সংশোধনের সময় আরও ৬ মাস বাড়ল ◈ নৌবাহিনীর প্রধান হিসেবে র‌্যাঙ্ক ব্যাজ পেলেন ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ◈ বিরোধী দলের আপত্তি সত্ত্বেও তড়িঘড়ি করে পাস করা ইনভেস্ট বাংলাদেশ আইনে কী আছে? ◈ ট্রাইব্যুনালে হাজির জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর ◈ হ্রদের পানি স্বাভাবিক, ৫ দিন পর বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট ◈ মীর মুগ্ধসহ ১১ জন হত্যা: আসামিদের অব্যাহতি চেয়ে শুনানি আজ ◈ ফিফা ফুটবলকে ধ্বংস করছে, সভাপ‌তি ইনফান্তিনোর পদত্যাগ চেয়ে সরব স্প‌্যা‌নিশ লা লিগা প্রধান  ◈ মেসির রহস্যজনক ভিডিও নিয়ে মুখ খুললেন আ‌রেক আ‌র্জেন্টাইন তারকার বাবা ◈ জ্বালানি সংকট নিরসনে তৃতীয় ভাসমান টার্মিনাল স্থাপন, সিদ্ধান্ত আসছে আগামী মাসে : প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০১৯, ০৫:২২ সকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০১৯, ০৫:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হজের প্রথম ফিরতি ফ্লাইট ঢাকা পৌঁছেছে

নিউজ ডেস্ক : হজ পালন শেষে হাজিদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে বেসরকারি ব্যবস্থাপনায় প্রথম ফিরতি হজ ফ্লাইট। আজ শনিবার দুপুর আনুমানিক দেড়টার দিকে সৌদি এয়ারলাইন্সে (এসবি ৮০৮) ৩৩৫ হজযাত্রী নিয়ে ফ্লাইটটি অবতরণ করে। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব হাজিদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছে সরকার। কালের কণ্ঠ

বিমানবন্দর হজ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, অবতরণের ঘণ্টাখানেকের মধ্যেই হজযাত্রীরা ইমিগ্রেশন ও লাগেজ সংগ্রহ শেষে বিমানবন্দর ত্যাগ করেন।

এর আগে গত ৪ জুলাই থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হয়ে ৫ আগস্ট শেষ হয়। এ বছর হজ করতে গিয়ে ১৪ আগস্ট পর্যন্ত মারা গেছেন ৭২ জন হজযাত্রী।

এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ করেছেন মোট ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন। হজ ব্যবস্থাপনা সদস্যসহ সর্বমোট হজযাত্রী ছিলেন ১ লাখ ২৭ হাজার ১৫২ জন।

এএস/....

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়