শিরোনাম
◈ ‎‎রাজধানীর মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ (ভিডিও) ◈ স্বামীকে তালাক দিতে পারবেন স্ত্রীও, জেনে নিন আইনে যেসব কারণে বিবাহবিচ্ছেদ করা যায় ◈ ফিরছে অর্থনৈতিক সম্ভাবনা: দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্র চালুর উদ্যোগ, নতুন আশায় ভাটি অঞ্চলের মানুষ ◈ সফটওয়্যার জটিলতা ও বকেয়া বিলের কারণে ১০ দিন ধরে বন্ধ স্মার্ট এনআইডি ছাপা, অপেক্ষায় সাড়ে ৫ কোটি ভোটার ◈ যুক্তরাষ্ট্রের ডিএফসির ঋণ ও বিনিয়োগ সহায়তা পাওয়ার যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ ◈ এমপিদের উদ্দেশে স্পিকারের বক্তব্য মুগ্ধ হয়ে শুনল পুরো সংসদ (ভিডিও) ◈ আপনাকে বলা ছাড়া এই জাতি সমাধান পায় না, এটা আপনার দূর্ভাগ্য: সংসদে প্রধানমন্ত্রীকে মনিরুল হক চৌধুরী(ভিডিও) ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু, পরীক্ষামূলকভাবে প্রথম ইউনিট থেকে মঙ্গলবার গ্রিডে যাবে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ ◈ সরকারি কেনাকাটায় দেশীয় পণ্য ও নারী-ক্ষুদ্র উদ্যোক্তাদের অগ্রাধিকার দিয়ে আইন পাস ◈ রাজউকের আদলে বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে সংসদে বিল পাস

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০১৯, ১০:০৮ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০১৯, ১০:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসিকে ছাড়াই অ্যাথলেটিকো বিলবাওয়ের বিরুদ্ধে রাতে মাঠে নামছে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনা দলের শীর্ষ স্কোরার অধিনায়ক লিওনেল মেসি মৌসুম বিরতির ছুটি কাটিয়ে অনুশীলনে ফিরেই চোটে পড়েছিলেন। তাই মেসিকে ছাড়াই আজ শুক্রবার অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামতে হচ্ছে বার্সাকে। আজ বাংলাদেশ সময় রাত একটায় মাঠে গড়াতে যাওয়া এই ম্যাচ সামনে রেখে এমনটা জানিয়েছেন কোচ আর্নেস্টো ভালভার্দে।

দল নিয়ে এর মধ্যেই বিলবাওয়ে রওনা দিয়েছে ভালভার্দে-বাহিনী। কিন্তু মেসিকে নেওয়া হয়নি। বার্সেলোনার কোচ বলেছেন, ‘শুক্রবার লা লিগার শিরোপা ধরে রাখার প্রথম মিশনে চোট পাওয়া মেসিকে নিয়ে ঝুঁকি নেওয়া যাবে না। সুস্থ হলেই মাঠে নামানো হবে তাকে।’ এর আগে, বৃহস্পতিবার বার্সেলোনার অনুশীলনে উপস্থিত ছিলেন না মেসি।

জানা গেছে, মেসি না থাকলেও বার্সার স্কোয়াডে রয়েছেন ফিলিপ কৌতিনহো এবং রাফিনহা। কৌতিনহোকে ছেড়ে দেয়ার গুঞ্জন রয়েছে। এরই মধ্যে লা লিগার উদ্বোধনী ম্যাচেই তাকে দলে রেখেছেন কোচ ভালভার্দে। শুধু মেসিই নন, আর্থার মেলো, আর্তুরো ভিদাল, জ্যান ক্লেয়ার তোদিবো এবং মৌসা ওয়াগুয়েও নেই বিলবাওয়ের বিপক্ষে এই ম্যাচের স্কোয়াডে। তবে কার্লোস পেরেজ থাকতে পারেন দলে।

উল্লেখ্য, ২০০৯ সালেও লিগের প্রথম ম্যাচে স্পোর্টিং গিজনের বিপক্ষে মাঠে নামতে পারেনি মেসি। এর আগে-পিছে আর তেমন হয়নি। এবার ২০১৯এ এসেও তেমনটি হচ্ছে। গত ৯ বছরে লিগে প্রথম ম্যাচে মেসি গোল করেছেন ১৪টি। যার মধ্যে পাঁচ ম্যাচে জোড়া গোল করেছেন, একটি হ্যাটট্রিকও আছে।  -ইন্ডিয়া টুডে

  • সর্বশেষ