শিরোনাম
◈ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০১৯, ০৩:০৪ রাত
আপডেট : ১৫ আগস্ট, ২০১৯, ০৩:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলতি সপ্তাহে প্রধান কোচ পেয়ে যাবে বাংলাদেশ দল?

স্পোর্টস ডেস্ক : স্টিভ রোডস চলে যাওয়ার পর প্রায় এক মাস প্রধান কোচের জায়গাটা শূন্য। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চাইছে দ্রুতই শূন্য স্থান পূরণ করতে। বিসিবির মিডিয়া কমিটির প্রধান জানালেন, কোচ সন্ধানের শেষ ধাপে চলে এসেছেন তারা।
গত ৭ আগস্ট দক্ষিণ আফ্রিকান কোচ রাসেল ডমিঙ্গোর সাক্ষাৎকার নেওয়ার পর বিসিবির কয়েকজন পরিচালক ইঙ্গিত দিয়েছিলেন এ সপ্তাহের মধ্যেই কোচ চ‚ড়ান্ত হয়ে যেতে পারে। তবে বোর্ডের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, এ সপ্তাহে না হলেও আগামী সপ্তাহের শুরুতেই কোচ পেয়ে যাবে বাংলাদেশ দল।

ঈদের আগে থেকেই বিসিবির সংক্ষিপ্ত তালিকায় থাকা নিউজিল্যান্ডের সাবেক কোচ মাইক হেসনকে নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিলো। কিন্তু কবে তিনি সাক্ষাৎকার দিতে আসবেন সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। এমনও হতে পারে হেসনের সঙ্গে টেলিফোনেই কথা সেরে নিয়েছে বিসিবি। সাবেক কিউই কোচ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সংক্ষিপ্ত তালিকাতেও আছেন। আগামী পরশু বিসিসিআইয়ের কোচ চূড়ান্ত হওয়া পর্যন্ত বিসিবি অপেক্ষা করছে কি না সে প্রশ্নও আসছে।

বিসিবি অবশ্য ঈদের ছুটিতেও কোচ সন্ধানের কাজ চালিয়ে যাচ্ছে। আজ বুধবার ধানমন্ডির বেক্সিমকো কার্যালয়ে বিসিবির কয়েকজন শীর্ষ কর্তা বসেছিলেন টেলিকনফারেন্সে কোচের সাক্ষাৎকার নিতে। বৃহস্পতিবার আরেকজনের সঙ্গে কথা হবে তাদের। এ সপ্তাহে সাক্ষাৎকারের পর্বটা শেষ করতে চান তারা। কথাবার্তা শেষে আগামী সপ্তাহের শুরুতেই কোচ চ‚ড়ান্ত হয়ে যেতে পারে বলে জানালেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস।

তিনি বললেন, দুদিনের মধ্যে আমরা হয়তো সিদ্ধান্ত নিয়ে ফেলবো। বেশি দিন অপেক্ষা করতে চাই না। কেউ ঝুলিয়ে রাখলে আমরা তো ঝুলে থাকতে পারবো না। অন্য দল কাকে নিচ্ছে, সেদিকেও তাকানোর ব্যাপার নেই। (সেপ্টেম্বরে) আফগানিস্তান সিরিজের আগে আমরা কোচ চাই। কোচ চ‚ড়ান্ত করার আগে অনেক বিষয় আছে। কেউ যদি বলি ১০০ দিন কাজ করবো, সেটায় আমরা রাজি নই। এসব বিষয় চ‚ড়ান্ত করতে যা একটু দেরি হচ্ছে। আশা করি দুদিনের মধ্যে হয়ে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়