শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০১৯, ০৬:১৬ সকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০১৯, ০৬:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনুমতি ছাড়া ড্রোন ওড়ানো নিষিদ্ধ

ইসমাঈল হুসাইন ইমু : অনুমতি ছাড়া ড্রোন ওড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এই নিষেধাজ্ঞার কথা জানান।

কমিশনার বলেন, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে, কিছু ব্যক্তি বা গোষ্ঠী বিনোদনের জন্য বা ছবি ধারণের জন্য বা অজ্ঞাত কারণে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ড্রোন উড্ডয়ন করে থাকেন। যে কোনো ধরনের ড্রোন উড্ডয়নের জন্য অনুমতি দেওয়ার বিষয়টি সিভিল এভিয়েশন অব বাংলাদেশের এখতিয়ারভুক্ত। কিন্তু কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ড্রোন উড্ডয়ন দণ্ডনীয় অপরাধ। তাছাড়া অননুমোদিত ড্রোন উড্ডয়ন জননিরাপত্তায় বিঘ্ন সৃষ্টি করাসহ জনমনে ভীতির সঞ্চার করতে পারে। এ অবস্থায় ‘জননিরাপত্তা অক্ষুন্ন’ রাখার লক্ষ্যে ঢাকা মহানগরীতে বিনা অনুমতিতে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে। অনুমতি ছাড়া ড্রোন না ওড়াতে সবাইকে অনুরোধ করা হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়