শিরোনাম
◈ ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা! ◈ শিক্ষার্থীর ফোন হাতুড়ি দিয়ে ভেঙে শিক্ষক বললেন, ‘নেক্সটে ফোন আনতে চিন্তা কইরো’ ◈ কেরানীগঞ্জে সেলুনে ফরহাদকে কুপিয়ে হত্যা, সিসিটিভিতে ধরা পড়ল হামলার দৃশ্য ◈ গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ◈ তারেক রহমানকে ভারত কেন দুটি আমন্ত্রণ দিয়েছিল, জানাল দিল্লি ◈ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ১১.৪২ শতাংশ ◈ কূটনীতিক পরিচয়ে ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সতর্ক করলো ঢাকার মার্কিন দূতাবাস ◈ পশ্চিমবঙ্গে মাদকের চেয়েও বিপজ্জনক বস্তু এখন গরুর মাংস ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১,৫৯৩ ◈ ফ্যাসিস্ট সরকারের আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০১৯, ১১:৫৭ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০১৯, ১১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিক্ষোভে দ্বিতীয় দিনের মতো অবরুদ্ধ হংকং এয়ারপোর্ট, সংঘর্ষ

সালেহ্ বিপ্লব : বিশ্বের অন্যতম ব্যস্ত এই বিমানবন্দরে সরকারবিরোধীরা অবস্থান নিয়েছে গত শুক্রবার। প্রথম কদিন বিমানবন্দরের কাজকর্মে কোনও প্রভাব না পড়লেও সোমবার অচল হয়ে যায় বিমানবন্দর। বহির্গামী সকল ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। আজও সেই অচলাবস্থা বজায় রয়েছে। বিমানবন্দরে বিক্ষোভকারীদের সংখ্যা আরো বেড়েছে। বিবিসি

সোসাল মিডিয়ায় প্রচারিত ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে থাকা যাত্রীরা অনেক কষ্টে বের হয়ে আসছেন। বিক্ষোভকারীরা যতোই তৎপর হয়ে উঠেছে,ততোই মারমুখী হয়েছে পুলিশ। এয়ারপোর্টের বাইরে দু’পক্ষের সংঘর্ষ হয়েছে কয়েক দফা। রায়ট পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিচের গুঁড়া স্প্রে করে।

এক পুলিশ সদস্যকে লাঠিপেটা করে তরুণ বিক্ষোভকারীরা। ছদ্মবেশী পুলিশ সন্দেহে এক ব্যক্তির ওপর আক্রমণ চালায় । তাকে মারধোর করে হাত বেঁধে রাখা হয়। উত্তেজিত বিক্ষোভকারীদের বাধার মুখেও স্বাস্থ্যকর্মীরা তাকে প্রাথমিক চিকিৎসা দেয় এবং পরে হাসপাতালে পাঠায়। এদিকে চায়না গ্লোবাল টাইমস পত্রিকার সম্পাদক জানান, আক্রান্ত ওই ব্যক্তি তার পত্রিকার একজন রিপোর্টার, যিনি বিমানবন্দরে খবর সংগ্রহে নিয়োজিত ছিলেন।

হংকং-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যারি ল্যাম আবারও সতর্ক করেছেন বিক্ষোভকারীদের। তিনি বলেন, বিক্ষোভকারীরা পরিস্থিতিকে বিপদজনক দিকে নিয়ে যাচ্ছে। প্রতিবাদের নামে সহিংসতা পরিস্থিতিকে এমন দিকে নিয়ে যাচ্ছে, যেখান থেকে আর ফিরে আসার পথ থাকবে না।

উল্লেখ্য, হংকং-প্রত্যর্পণ চুক্তির প্রতিবাদে এক মাসেরও বেশি সময় ধরে সরকারবিরোধীরা হংকং-এ বিক্ষোভ করছে।

 

  • সর্বশেষ