শিরোনাম
◈ স্থানীয় নির্বাচন: ৪ হাজার ৫৮০ ইউপির ভোট সামনে রেখে ১৩২ কোটি টাকার কেনাকাটা ◈ রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, বাড়ছে রেমিট্যান্সও ◈ স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন, একাদশের ক্লাসও একদিন পিছিয়েছে ◈ খুনিরা হত্যার পরদিন অপ্রতিমের মায়ের সঙ্গে যে ‘নাটক’ করে ◈ ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকার, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার ◈ আশুলিয়ায় সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৮ ◈ কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ◈ জ্বালানি তেলের দাম এক লাফে ২০ টাকা বাড়ল, ডিজেল ১৩৫ ও পেট্রোল ১৬০ টাকা লিটার ◈ ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে ◈ নতুন পেনশন নীতিমালা: পুনর্বিবাহ না করলে আজীবন পারিবারিক পেনশন, ৫০ বছরের বেশি বিধবাদের ছাড়

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০১৯, ০৭:৩৮ সকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০১৯, ০৭:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসপাতালে সাড়ে ৭ হাজার ডেঙ্গু রোগী

নিউজ ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, হাসপাতালগুলোতে ডেঙ্গুরোগী ভর্তির সংখ্যা কমে আসছে। তিনি বলেন, দেশের সাধারণ মানুষ ডেঙ্গু সম্পর্কে সচেতন হওয়ার কারণেই এটা সম্ভব হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী আজ মঙ্গলবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল ও সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ডেঙ্গু রোগীদের চিকিৎসা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এ কথা জানান। নয়া দিগন্ত

তিনি সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮ টা পর্যন্ত মোট ২৪ ঘন্টার পরিসংখ্যান দিয়ে বলেন, ‘এই সময়ে সারাদেশে ডেঙ্গু রোগীর ভর্তিকৃত সংখ্যা ১ হাজার ২ শ’ জন। এর আগের ২৪ ঘন্টায় (রোববার সকাল ৮ টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) এ সংখ্যা ছিল ২ হাজার ৯৩ জন।’

বর্তমানে সারাদেশে হাসপাতালগুলোতে ডেঙ্গুরোগী ভর্তি আছে ৭৫৪৭ জন- একথা উল্লেখ করে জাহিদ মালেক বলেন, আগের দিন সোমবার এই সংখ্যা ছিল ৮ হাজার ৬ জন। তিনি বলেন, এ পর্যন্ত ডেঙ্গুতে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৪০ জন।
মালেক দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গুরোগীর সংখ্যা কমে যাওয়া প্রসঙ্গে বলেন, ‘দেশব্যাপী হাসপাতালগুলোতে গত ২৪ ঘণ্টায় যেভাবে ডেঙ্গু রোগীদের ভর্তি সংখ্যা কমেছে, তার বড় কৃতিত্ব হচ্ছে দেশের সাধারণ মানুষের ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি পাওয়া।’

স্বাস্থ্যখাতে কর্মরত ডাক্তার, নার্সসহ সকলেই পরিবারের সাথে ঈদের আনন্দ বাদ দিয়ে যেভাবে রোগীদের সেবা করছেন তার জন্য স্বাস্থ্য খাতের সকলেই প্রশংসার দাবিদার বলেও তিনি উল্লেখ করেন।

উল্লে¬খ্য, স্বাস্থ্যমন্ত্রী আজ সকাল সাড়ে দশটায় প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তিনি এই হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদকে সাথে নিয়ে ডেঙ্গু সেলে থাকা বিভিন্ন রোগীর সাথে কথা বলে এবং তাদের চিকিৎসার খোজ খবর নেন ও রোগীদের সাহস দেন।

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ এসময় উপস্থিত ছিলেন।

এএস/...

  • সর্বশেষ