শিরোনাম
◈ পাতে ক্যানসারের ঝুঁকি? ইউরোপে নিষিদ্ধ ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিকে চাষ হচ্ছে ভারতীয় কৃষিপণ্য! ◈ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা ◈ বাংলাদেশি শ্রমিক নিয়োগ বাড়াতে আনোয়ার ইব্রাহিমের সহযোগিতা চাইলেন তারেক রহমান ◈ খেলার দুই অ‌র্ধে হাইড্রেশন ব্রেক কিছুই দিচ্ছে না, কেড়ে নিচ্ছে ফুটবলের সৌন্দর্য: উরুগু‌য়ে কোচ ◈ জুলাই মা‌সে অস্ট্রেলিয়া সফরই হ‌বে বাংলাদেশের আসল পরীক্ষা, বললেন ব্র্যাড হগ ◈ ‘সিস্টার-সিটি’ হতে যাচ্ছে ঢাকা-ইসলামাবাদ ◈ শুরু হলো তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিমের দ্বিপাক্ষিক বৈঠক ◈ এমপিওভুক্ত শিক্ষকদের জন্য মাউশির বড় সুখবর, বাড়ল ডাটা এন্ট্রির সময়সীমা ◈ চূড়ান্ত নকশা সম্পন্ন, বাস্তবায়নের পথে পদ্মা ব্যারেজ প্রকল্প ◈ পুত্রজায়ায় রাষ্ট্রীয় সংবর্ধনায় প্রধানমন্ত্রী, মালয়েশিয়ার সঙ্গে একাধিক চুক্তি সই আজ

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০১৯, ০১:৩৪ রাত
আপডেট : ১৪ আগস্ট, ২০১৯, ০১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেয়াদ পেরোনোর পর এক মাসের জন্য নিয়োগ পেলেন ডিএমপি কমিশনার

সুজন কৈরী : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার অবসরোত্তর ছুটি বাতিল করে আগামী এক মাসের জন্য চুক্তি ভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে ডিএমপি কমিশনারকে চুক্তি ভিত্তিক এ নিয়োগ দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা আছাদুজ্জামান মিয়াকে আরসরোত্তর ছুটি বাতিলের শর্তে বুধবার (১৪ আগস্ট) থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত অথবা যোগদানের তারিখ থেকে এক মাস (৩০ দিন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ কমিশনার পদে চুক্তি ভিত্তিক নিয়োগ দেয়া হলো।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, এ নিয়োগের শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, বয়স হিসেবে আছাদুজ্জামান মিয়ার চাকরি জীবনের শেষ দিন মঙ্গলবার। সম্পাদনা : মিঠুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়