শিরোনাম
◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর অবস্থান তারেক রহমানের, এমপিদের দিলেন কঠোর বার্তা ◈ নাটোর রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপটি উদ্ধার (ভিডিও) ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত ◈ গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে জীবিত গরু ও হালাল মাংস আমদানির দাবি ◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০১৯, ০৭:৫৭ সকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০১৯, ০৭:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের গণতন্ত্র বাঁচাতে মমতাকে কংগ্রেসের সভাপতি হওয়ার প্রস্তাব

রাশিদ রিয়াজ : ভারতের গণতন্ত্র বাঁচাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসে প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়কে সংযুক্ত কংগ্রেসের সভাপতি করার প্রস্তাব দিয়েছেন ক্ষতমাশীন বিজেপির নেতা সুব্রহ্মণ্যম স্বামী।

তিনি বলেছেন, বিজেপির একচেটিয়া রাজত্ব চললে বিপন্ন হবে দেশের গণতন্ত্র। গণতন্ত্র বাঁচাতে ইতালীয়দের (সনিয়া গান্ধি ও তার পরিবারের সদস্যদের ইঙ্গিত করা হয়েছে) তাড়িয়ে ইউনাইটেড কংগ্রেসের সভানেত্রী হোন মমতা।

শুক্রবার টুইটারে সুব্রহ্মণ্যম স্বামী লেখেন, গোয়া ও কাশ্মীরের পরিস্থিতি দেখার পর আমার মনে হচ্ছে, দেশে একটাই দল বিজেপি থাকলে বিপন্ন হবে দেশের গণতন্ত্র। তা হলে কী উপায়? স্বামীর বক্তব্য, ইতালিয়ান ও পরিবারের লোকেরা বিদায় নিন। মমতা বন্দ্যোপাধ্যায়কে সংযুক্ত কংগ্রেসের সভানেত্রী করা হোক। কংগ্রেসের সঙ্গে মিশে যাওয়া উচিত এনসিপি’রও।

সম্প্রতি, গোয়াতে ১০ কংগ্রেস বিধায়ক দল ছেড়ে যোগ দিয়েছেন বিজেপিতে। কর্ণাটকেও টলমল অবস্থায় কংগ্রেস। সেই দিকে তাকিয়েই বিরোধী রাজনীতি টিকিয়ে রাখতে এমন পরামর্শ দিয়েছেন সুব্রহ্মণ্যম স্বামী।

লোকসভা ভোটে হারের দায় স্বীকার করে ইতোমধ্যেই সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন রাহুল গান্ধী।

অন্যদিকে লোকসভা নির্বাচনে রাজ্যে খারাপ ফল করেছে তৃণমূল কংগ্রেস। একই অবস্থা এনসিপির। শরদ পাওয়ারের দলেরও ভরাডুবি হয়েছে।

সুব্রহ্মণ্যম স্বামী যা বলতে চেয়েছেন, তার অর্থ হলো- কংগ্রেসের নেতৃত্বের অভাব প্রকট। আবার কংগ্রেস ভেঙে গঠিত তৃণমূল ও এনসিপিও বিপর্যয়ের মুখে পড়েছে। এমতাবস্থায় কংগ্রেসের সঙ্গে মিশে যাক এনসিপি ও তৃণমূল। ইউনাইটেড কংগ্রেসকে নেতৃত্ব দিন মমতা।

লোকসভা ভোটের পর রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন শরদ পাওয়ার। জল্পনা শুরু হয়েছিল, এনসিপিকে কংগ্রেসের সঙ্গে মিশিয়ে দিতে চান শরদ।

এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছেন সুব্রহ্মণ্যম স্বামী। তবে সেসময় অন্য ইস্যুতে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছিল তৃণমূল।

সূত্র : জিনিউজ

  • সর্বশেষ