শিরোনাম
◈ আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ তিন পদে নিয়োগে কঠোর হচ্ছে বাংলাদেশ ব্যাংক, লাগবে নির্দিষ্ট অভিজ্ঞতা ◈ টাঙ্গাইলে বিবস্ত্র অবস্থায় মাকে জড়িয়ে ধরে ৯ বছরের শিশু, শিক্ষককে বেধড়ক পিটুনি ◈ এলপিজির বাজারদরে অস্থিরতা থামছেই না! ◈ শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠাতে চেয়েছিল ভারত: বিবিসি বাংলা ◈ শুরুতেই বিতর্কের মুখে মিস ইউনিভার্স, অংশ নিতে পারছেন না ১৫ দেশের প্রতিযোগী ◈ ঢাকার মেট্রোরেল সম্প্রসারণে বড় প্রকল্পের কাজ পেল ভারতের টাটা ◈ যুব এশিয়া কা‌পের সে‌মিফাইনা‌লে পাকিস্তানের কাছে বাংলাদেশের হার ◈ এমপির বাড়িতে আগুন, পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ এমপির বাড়িতে পেট্রোল বোমা হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে প্রশ্ন নাহিদ ইসলামের ◈ শ্রমিক অসন্তোষ ও ভাঙচুর অব্যাহত থাকলে ১৩(১) ধারায় কারখানা বন্ধের পথে পোশাকশিল্প মালিকরা

প্রকাশিত : ১২ আগস্ট, ২০১৯, ১০:৫১ দুপুর
আপডেট : ১২ আগস্ট, ২০১৯, ১০:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুরোনো দাপট দেখিয়েই রজার্স কাপের শিরোপা জিতলেন নাদাল

স্পোর্টস ডেস্ক : রজার্স কাপের শিরোপা নিজের কবজায় রেখে দিলেন রাফায়েল নাদাল। পুরোনো দাপট দেখিয়েই ধরে রেখেছেন নিজের আধিপত্য। রোববার রাতের ফাইনালে দুরন্ত পারফরম্যান্সে স্প্যানিশ টেনিস সুপারস্টার ধরাশায়ী করেছেন রাশিয়ান প্রতিপক্ষ দানিল মেদভেদেভকে।

ফাইনালে ১৮ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ক্লে-কোর্টের রাজা নাদাল সহজেই জিতে যান ৬-৩ ও ৬-০ ব্যবধানে। এটি স্প্যানিশ ম্যাটাডোরের পঞ্চম কানাডিয়ান শিরোপা। তবে শিরোপা ছিনিয়ে নিতে তার সময় লেগেছে মাত্র এক ঘন্টা ১০ মিনিট।

দারুণ এ জয়ে নিশ্চিত হয়েছে নাদালের ৩৫তম মাস্টার্স ১০০০ শিরোপা। এবারই প্রথম ক্লে-কোর্টের বাইরে কোনো আসরের ট্রফি ধরে রাখলেন নাদাল। তবে মন্ট্রিলে ট্রফি জিতেই সিনসিনাটি ওপেন থেকে নিজের নাম প্রত্যাহার করেন সাবেক এ নাম্বার ওয়ান।

৩৩ বছরের নাদাল বলেন, ‘নিরেট একটি ম্যাচ খেললাম। সন্দেহ নেই এটা আমার সপ্তাহের সেরা ম্যাচ। শিরোপা জয়ের উপলক্ষ্যটা দারুণ উপভোগ করেছেন নাদাল, ‘হার্ড কোর্টে ফেরা আর শিরোপা জেতাটা অনেক গুরুত্বপূর্ণ। চুটিয়ে উপভোগ করেছি এটা।’

উদ্বোধনী গেমে একটি ব্রেক পয়েন্ট হাত ছাড়া করেন অষ্টম বাছাই মেদভেদেভ। সুযোগ মিস করার মাশুলও গুনতে হয়েছে তাকে। সার্ভে মেদভেদেভের হারে নাদাল এগিয়ে যান ৩-১ ব্যবধানে।প্রথম সেটের বাকি অংশটুকু টিকে ছিল সার্ভের ওপরই। ওয়ার্ল্ড নাম্বার টু নাদাল ফের একটি ব্রেক পয়েন্ট বাঁচান।

ফাইনালে উঠার পথে শীর্ষ দশের দুজন খেলোয়াড়কে হারানো মেদভেদেভ দ্বিতীয় সেটে নিজের পথ হারিয়ে ফেলেন। করে বসেন চারটি ডাবল ফল্ট। তার ব্যাক হ্যান্ড দূরবর্তী শট নাদালকে উপহার দেয় প্রথম ম্যাচ পয়েন্ট। ওয়ার্ল্ড নাম্বার নাইন মেদভেদেভ পুরো ম্যাচে আনফোর্সড এরর করেন অন্তত ২২বার।

  • সর্বশেষ