আসিফুজ্জামান পৃথিল : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরকে দ্বিখন্ডিত করে তৈরী করা নতুন কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের কারগিল, দ্রাস ও সাঙ্কো এলাকায় ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছেন কারগিলের জেলা ম্যাজিষ্ট্রেট। বৃহস্পতিবার ভোর পাঁচটায় জারি হওয়া এ সিদ্ধান্ত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে। দ্য হিন্দু, স্ক্রল
সরকারি বিবৃতিতে জানানো হয়, ১৪৪ ধারার অধীনে কোনো স্থানে চারজন বা এর বেশি মানুষের জমায়েত হলেই শাস্তিম‚লক পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে ওই তিন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। ৫ আগস্ট সোমবার ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ ও ৩৭ এর (ক) অনুচ্ছেদ বিলোপ করে কেন্দ্র সরকার। ফলে বিশেষ মর্যাদারা হারায় জম্মু-কাশ্মীর রাজ্যটি। এমনতি বর্তমানে কোনো বিধানসভাও নেই কাশ্মীরের। এছাাড়াও কাশ্মীর থেকে লাদাখকে বিচ্ছিন্ন করে আলাদা কেন্দ্রশাষিত অঞ্চলও ঘোষণা করা হয়েছে। সম্পাদনা : ইকবাল খান