শিরোনাম
◈ তিন ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার ◈ আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম  ◈ তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন নরেন্দ্র মোদি ◈ গাজী নজরুলকে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে সিইসিকে জামায়াতের চিঠি ◈ প্রশাসনে নারীর নেতৃত্বের বিস্তার, ২০ নারী ডিসি ও ১৯১ নারী ইউএনও ◈ আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’; কারা আগে পাবেন, কী কী সুবিধা মিলবে? ◈ চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে রুটিন অনুযায়ী চলবে: শিক্ষামন্ত্রী ◈ রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সাংবাদিকদের প্রশ্নে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ পাহাড়ি ঢল-বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যার ঝুঁকি, সতর্ক করল পূর্বাভাস কেন্দ্র ◈ গরুর মাংসের অস্বাভাবিক রং পরিবর্তন, ইউএনও কার্যালয় থেকে থানায় বেকারি কর্মীরা (ভিডিও)

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০১৯, ১০:০৭ দুপুর
আপডেট : ০৯ আগস্ট, ২০১৯, ১০:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এ বছরই সরকারি হচ্ছে ১০ হাজার কলেজ শিক্ষকের চাকরি, দুই মাসের মধ্যে চূড়ান্ত তালিকা করবে মাউশি

আরিফা রাখি : কয়েকটি ধাপে ৩০৩টি কলেজকে সম্প্রতি জাতীয়করণ করা হয়েছে। এসব কলেজে শিক্ষকতা করছেন প্রায় ১৮ হাজার জন। তাদের মধ্যে ১০ হাজারেরও বেশি শিক্ষককে সরকারি স্কেলভুক্ত করা হবে। চলতি বছরই তাদের চাকরি সরকারি করা হবে।

শিক্ষকদের চাকরি সরকারিকরণের কাজ দ্রুত শেষ করতে তাগিদ দিয়েছে সরকার। এজন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)  দুই মাসের মধ্যে সরকারি হতে যাওয়া শিক্ষকদের তালিকা চূড়ান্ত  করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে।

মাউশির কলেজ ও প্রশাসন শাখার পরিচালক শাহেদুল খবির চৌধুরী গণমাধ্যমকে জানান, সরকারি ঘোষিত কলেজগুলোর শিক্ষকদের যোগ্যতা ও পাঠদানের সক্ষমতা যাচাই-বাছাইয়ের কাজ চলছে। অক্টোবরের মধ্যেই যোগ্য শিক্ষকদের নির্বাচিত করে তালিকা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে।

তিনি বলেন, কাজ যেভাবে এগিয়ে চলেছে, তাতে বলা যায়, শিগগিরই একটি নির্দিষ্ট সংখ্যক শিক্ষককে সরকারি স্কেলভুক্ত করা হবে।

গত বছরের আগস্টে প্রথম ধাপে ২৭১টি বেসরকারি কলেজকে জাতীয়করণে সরকারি আদেশ জারি হয়। পরে বিচ্ছিন্নভাবে আরও ৩২টি কলেজকে সরকারিকরণ করা হয়। সব মিলিয়ে নতুন ঘোষিত সরকারি কলেজের সংখ্যা ৩০৩টি।

সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়