শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০১৯, ১১:৫৩ দুপুর
আপডেট : ০৭ আগস্ট, ২০১৯, ১১:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিল্লিতে  আজ ভারত-বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক

খালিদ আহমেদ : বৈঠকে অংশ নিতে মঙ্গলবার দিল্লি পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। কূটনৈতিক সূত্র জানায়, আজ সকালে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে তার দপ্তরে বৈঠকে বসবেন তিনি। বিজেপি দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর দু'দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে প্রথম বৈঠক হতে যাচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে ১৯৭৪ সালের বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তি এবং ২০১১ সালে সীমান্ত চুক্তির প্রটোকল বাস্তবায়নের পর্যালোচনা হবে। এ ছাড়াও নিরাপত্তা, জঙ্গিবাদ বা বিচ্ছিন্নতাবাদ দমনে তৎপরতা, গোয়েন্দাদের মধ্যে তথ্য আদান-প্রদান, সংঘবদ্ধ অপরাধ ও সন্ত্রাসবাদ, জাল ভারতীয় মুদ্রা, সীমান্ত ব্যবস্থাপনা এবং মাদক ও মানব পাচার রোধে যৌথ সহযোগিতার ক্ষেত্র নিয়েও আলোচনা হবে। এ ছাড়া আলোচনায় ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের জাতীয় নাগরিকপঞ্জি তৈরি ও সমসাময়িক বিষয় প্রাধান্য পেতে পারে। দ্বিপক্ষীয় স্তরে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এটি সপ্তম বৈঠক। গত বছর জুলাইয়ে ষষ্ঠ বৈঠকে যোগ দিতে ঢাকা এসেছিলেন ভারতের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, ভারতে দ্বিতীয় মেয়াদে নরেন্দ্র মোদির সরকার ক্ষমতায় আসার পর এ সফর খুবই গুরুত্বপূর্ণ। প্রতিবেশী দুটি দেশে সীমান্ত পরিস্থিতি, উগ্রবাদ, মাদকদ্রব্য ও মানব পাচারের মতো বিরাজমান সমস্যাগুলো প্রায় এক ও অভিন্ন। এ কারণে বৈঠকে এসব ইস্যুতে যৌথ সহযোগিতার বিষয় প্রাধান্য পাবে। বাংলাদেশের পক্ষে সীমান্তে হত্যা বন্ধের প্রসঙ্গটি নিয়েও আলোচনা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দলে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দীন, সুরক্ষা সেবা বিভাগের সচিব শহিদুজ্জামান, আইজিপি ড. জাবেদ পাটোয়ারি, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলামসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ