শিরোনাম
◈ নৌশাদ মুসার কো‌চিং‌য়ে বাংলা‌দে‌শের সাফ ফুটব‌লে ভার‌তের অনূর্ধ্ব-২৩ দল অংশ নি‌বে ◈ এবার ব্যালন ডি’অরে মেসির পঞ্চম স্থান নিয়ে কটাক্ষ ◈ বছর শেষে বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের ◈ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ◈ ‘বিএনপিকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলে গ্রেপ্তার হাওয়া নারীর জামিন ◈ জিন্সের প্যান্ট ও অন্তর্বাসে সেলাই করে ১২ কেজি স্বর্ণ পাচার, দুই চীনা যাত্রী আটক ◈ চীনে চাকরির প্রলোভনে ১২ নারীকে নির্যাতন, রাজধানীতে ৫ লাখ ইয়াবা ও বিদেশি মদ উদ্ধার ◈ ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ◈ বাংলাদেশ-জাপানের ৬ সহযোগিতা দলিল স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি ◈ অলৌকিক ঝুলন্ত পাথরের রহস্য, আসলে কী ঘটেছিল? (ভিডিও)

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০১৯, ০৬:২২ সকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০১৯, ০৬:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাধ্যমিকেও মিড-ডে মিল চালু করার উদ্যোগ নিয়েছে সরকার, ১৫ দিনের মধ্যে আগ্রহী শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা পাঠানোর নির্দেশ শিক্ষা অধিদপ্তরের

আরিফা রাখি : দুপুরে খাবারের ব্যবস্থা থাকলে শিক্ষা প্রতিষ্ঠানে শিখন-শেখানো কার্যক্রম ফলপ্রসু হয় বলে মন্তব্য করেছে শিক্ষা অধিদপ্তর। তাই, মিড-ডে মিল চালু করতে ইতোমধ্যে জেলা শিক্ষা অফিসারদের আগ্রহী শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা তৈরি করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) মাউশির পরিচালক (মাধ্যমিক) ড. আবদুল মান্নান স্বাক্ষরিত এক আদেশে এই বিষয়ে বলা হয়।

বুধবার শিক্ষা অধিদপ্তর থেকে চিঠি পাঠিয়ে সব জেলা শিক্ষা কর্মকর্তাদের এ বিষয়ে জানানো হয়েছে। একইসাথে মিড-ডে মিল চালু করতে আগ্রহী শিক্ষা প্রতিষ্ঠানের একটি তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে এ তালিকা শিক্ষা অধিদপ্তরে পাঠাতে হবে জেলা শিক্ষা কর্মকর্তাদের।

মিড-ডে মিল চালুর ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোকে ন্যূনতম কতগুলো শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে শিক্ষা অধিদপ্তর। শর্তগুলো হিসেবে বলা হয়, শুধু আগ্রহী শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিলের ব্যবস্থা করতে হবে। প্রতি মিলের জন্য আগ্রহী শিক্ষার্থীদের কাছে থেকে অনূর্ধ্ব ২০ টাকা গ্রহণ করা যাবে। প্রতিষ্ঠান স্বাস্থ্যসম্মত রান্নার জায়গা এবং রান্না বাজার ও পরিবেশন করার জন্য জনবলের ব্যবস্থা থাকতে হবে প্রতিষ্ঠানগুলোতে। বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসাররা তাদের নিজ জেলার যেসব প্রতিষ্ঠান মিড-ডে মিল চালু করতে চায় তার একটি তালিকা প্রস্তুত করবেন।

  • সর্বশেষ