শিরোনাম
◈ সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা, পুলিশ হেফাজতে নারী ◈ গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা বললেন ইসি মাছউদ ◈ বিনিয়োগবান্ধব সংস্কার চলছে, বাংলাদেশে বিনিয়োগ করুন, আমরা পাশে আছি: বিদেশি উদ্যোক্তাদের প্রধানমন্ত্রী ◈ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা ◈ বহিষ্কারের পর ফের ভাইরাল গাজী নজরুলের নতুন ভিডিও, হোটেলে নারীর সঙ্গে দেখা গেল ◈ প্রবাসীদের জন্য সুখবর: বিদেশে থাকা বাংলাদেশিদের পাসপোর্ট সংশোধনের সময় আরও ৬ মাস বাড়ল ◈ নৌবাহিনীর প্রধান হিসেবে র‌্যাঙ্ক ব্যাজ পেলেন ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ◈ বিরোধী দলের আপত্তি সত্ত্বেও তড়িঘড়ি করে পাস করা ইনভেস্ট বাংলাদেশ আইনে কী আছে? ◈ ট্রাইব্যুনালে হাজির জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর ◈ হ্রদের পানি স্বাভাবিক, ৫ দিন পর বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০১৯, ০২:১৭ রাত
আপডেট : ০৬ আগস্ট, ২০১৯, ০২:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাবা-মার চোখে মুজিব ছিল সৎ, সাহসী, দয়াবান এবং প্রতিবাদী

সাবরিন সুলতানা : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যার জন্ম ১৯২০ সালে ১৭মার্চ মঙ্গলবার রাত ৮টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে। ছোটবেলা থেকেই শান্ত প্রকৃতির ছিলেন তিনি।

তিনি যে উদ্দেশ্যে যেতেন তা সফল হয়ে ফিরে আসতেন। তিনি সৎ, সাহসী, স্বাধীনতাপ্রেমী এবং দয়াবান ছিলেন। ছোটকাল থেকেই গরীবদের প্রতি দয়াবান ছিলো সে, জানান তাঁর পিতা-মাতা।

ছোটবেলা থেকে তাঁর বাবা-মা খোকা বলে ডাকতেন। ওই সময় বঙ্গবন্ধুর বাবা বলেন, আপনাদের কাছে সে মুজিব, আর আমার কাছে খোকা। সে ছোটকাল থেকে বাবা-মায়ের সব কথা শুনতো।

মুজিব যে কাজ করতো কোনো কাজই ক্ষতি হতো না তাই তার কথার অমতে কিছু বলা হয়নি জানান বঙ্গবন্ধুর বাবা-মা। কারণ সব সময় ভালো কাজ করতো সে। তাঁর বাবা-মা বলেন, তিন পুরুষের মধ্যে খোকার মতো ভালো ছেলে আসেনি। মুজিব যেখানে যেতেন সেখানেই নেতৃত্ব দিতেন। স্কুলে ছাত্রদের মধ্যে নেতৃত্ব দিতেন। সবম সময়ই নেতৃত্ব দিতেন।

খোকা মিশন স্কুলে পড়তো। মিশন স্কুলের প্রধান শিক্ষক ভালো লেখা-পড়া জানতো না, তখন তাকে বদল করতে হবে, সেসময় ওই স্কুলের সকল ছাত্র মিলে ধর্মঘট করলো, পরে স্কুল থেকে সরিয়ে দিল ওই শিক্ষককে। ছোটবেলা থেকেই সে প্রতিবাদ করতো বলেন তাঁর বাবা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছোটকাল থেকেই পড়াশোনায় খুব ভালো ছিলেন। এখানকার লেখাপড়ার জীবন শেষ করে কলকাতার ইসলামিয়া কলেজে পড়তে যান। খেলাধুলার প্রতি স্বাভাবিক মনোভাব খুব বেশি ছিলো না। তিনি ফুটবল খেলতেন এবং পছন্দ করতেন।

তিনি ছোটকালে নেতা ছিলেন, মাঝেও নেতা ছিলেন, এখনো নেতা। তবে এখন তিনি জাতির পিতা। যখন পাকিস্তান হলো কলকাতা থেকে ঢাকা আসলো। কলকাতা থেকে বিএ পাস করে এলো। তিনি এখানে ভর্তি হলেন। তখন বাংলা ভাষা নিয়ে গোলমাল শুরু হলে শেখ মুজিবুর রহমান ঢাকায় এসে প্রথম ৪র্থ শ্রেণির কর্মচারীদের ধর্মঘটে নেতৃত্ব দেয়ার কারণে তাকে বহিস্কার করে দেয়া হয় জানান বঙ্গবন্ধুর পিতা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়