শিরোনাম
◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০১৯, ০৪:৫৭ সকাল
আপডেট : ০৩ আগস্ট, ২০১৯, ০৪:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের অধিনায়ক হতে চান সৌরভ

স্পোর্টস ডেস্ক : বিরাট কোহলিদের কোচ হতে চান সৌরভ গাঙ্গুলি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি প্রকাশ করেন তিনি। তবে বর্তমানে বেশ কিছু দায়িত্বের সঙ্গে সম্পৃক্ত থাকায় আবেদন করেননি ভারতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক।

ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি গাঙ্গুলি। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের পরামর্শক হিসেবেও দায়িত্ব পালন করছেন। অনেক সময় ধারাভাষ্যকারের ভূমিকাতেও দেখা যায় তাকে।

গাঙ্গুলির ভাষায়, ‘বর্তমানে আমি বেশ কিছু কাজের সঙ্গে সম্পৃক্ত। আইপিএল, সিএবি ও ধারাভাষ্যকারের কাজ করছি। প্রথমে আমার এগুলো শেষ করতে দিন। তবে আমি অবশ্যই এই ব্যাপারটি ভেবে দেখবো। অবশ্যই আমি আগ্রহী। তবে সেটা এই মুহূর্তের জন্য নয়, ভবিষ্যতের জন্য। আরেকটি ধাপ পার হোক এরপর আমি চিন্তা করবো।’

আবেদনকারীদের প্রসঙ্গে সৌরভ বলেন, ‘খুব বড় কোনো নাম দেখছি না আবেদনকারীদের মধ্যে । আমি শুনেছি, মাহেলা জয়াবর্ধনে আবেদন করতে পারে, কিন্তু সে করেনি। এখানে খুব বড় কোনো নাম নেই যারা কোচের চাকরির জন্য আবেদন করেছে। আমি জানি না প্যানেল কি সিদ্ধান্ত নিবে।’

ভারতীয় জাতীয় দলের জন্য নুতন কোচ খুঁজছে দেশটির ক্রিকেট বোর্ড। ইতিমধ্যে তারা নিয়োগ বিজ্ঞপ্তিও দিয়েছে। আর এই বিজ্ঞপ্তিতে ২ হাজারেরও বেশি আবেদন পড়েছে বলে জানা গেছে। সম্পাদনা: সোমা/মারুফুল

  • সর্বশেষ