শিরোনাম
◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ ◈ এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০১৯, ০৭:১২ সকাল
আপডেট : ০৩ আগস্ট, ২০১৯, ০৭:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ্যাশেজের মাঠে ওয়ার্নারকে হলুদ কার্ড দেখালো ইংলিশ দর্শকরা

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের উত্তেজনা শেষে মাঠে গড়িয়েছে ক্রিকেটের সবচেয়ে পুরোনো দ্বৈরথ অ্যাশেজ সিরিজ। যার প্রথম দিনেই মাঠে নেমে ব্যাটিংয়ে বিধ্বস্ত ছিলো অস্ট্রেলিয়া। তবে স্টিভেন স্মিথের ব্যাটে ভর করে লজ্জা এড়িয়ে আড়াইশো পেরোনো সংগ্রহ পায় অজিরা। কিন্তু ব্যর্থ ছিলেন আরেক অভিজ্ঞ তারকা ডেভিড ওয়ার্নার। কিন্তু এরপরেই এজবাস্টনের মাঠে অদ্ভূত ঘটনা। ওয়ার্নার আউট হয়ে ফিরে যাওয়ার সময় দর্শকরা তাকে হলুদ কার্ড দেখান।

গত বছরে দক্ষিণ আফ্রিকা সফরে বল বিকৃতি ঘটনার শাস্তি হিসেবে এক বছর নির্বাসনে থাকার পর অ্যাশেজ দিয়েই টেস্টে প্রত্যাবর্তন ঘটছে অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটারের। স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটের। এই ক্রিকেটারদের যে দর্শক বিদ্রুপের মুখে পড়তে হবে, এই আশঙ্কাটা প্রথম থেকেই ছিলো। বৃহস্পতিবার যখন অস্ট্রেলিয়ার প্রথম এগারোর তালিকা পড়ে শোনানো হচ্ছে, স্মিথের নাম শোনা মাত্রই বিদ্রুপ করতে থাকেন এজবাস্টনের দর্শকরা।

ব্যাপারটা অন্য মাত্রা পেয়ে যায় ওয়ার্নার আউট হওয়ার সময়। বাঁ-হাতি ওপেনার যখন স্টুয়ার্ট ব্রডের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যাচ্ছেন, গ্যালারির একটা অংশের দর্শক উঠে দাঁড়িয়ে ‘হলুদ কার্ড’-এর আকারে কেটে আনা সিরিশ কাগজ দেখাতে থাকেন তার উদ্দেশে। যে ভিডিও আবার টুইট করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

এ তো গেল দর্শকদের প্রতিক্রিয়া। অ্যাশেজের প্রথম বল পড়ার আগেই দু’দলের অন্য এক ‘ম্যাচ’ হয়ে গেছে। যে ম্যাচের কেন্দ্রে ছিল ‘করমর্দন অনুষ্ঠান।’ ম্যাচ মাঠে গড়ানোর আগে দু’দলের মধ্যে ভাব বিনিময়ের আনুষ্ঠানিকতা রাখার উদ্যেগ নিলেও তা শেষ পর্যন্ত সম্পন্ন হয়নি। সম্পাদনা : আক্তারুজ্জামান

  • সর্বশেষ
  • জনপ্রিয়