শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৬, ১০:০৯ দুপুর
আপডেট : ০৩ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশকে বাড়তি গুরুত্ব দিচ্ছে আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ফেব্রুয়ারিতে। নিরাপত্তা শঙ্কায় ভারতে যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ভারতের পরিবর্তে বাংলাদেশ শ্রীলংকায় খেলতে আগ্রহী। এমনটি জানিয়ে আইসিসিকে চিঠিও দিয়েছে বিসিবি। বিষয়টি নিয়ে আইসিসি এবং বিসিবির মধ্যে কথা বার্তা চলছে। তবে এখনো বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত হয়নি।

বড়দের বিশ্বকাপ শুরুর আগে আগামী পরশু বৃহস্পতিবার শুরু হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। যুবাদের বিশ্বকাপের এবারের আসরের আয়োজক দেশ জিম্বাবুয়ে ও নামিবিয়া।  

যুব বিশ্বকাপে সবচেয়ে বেশি পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত। চারবার চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। দুইবারের চ্যাম্পিয়ন পাকিস্তান। ২০২০ সালের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

যুব বিশ্বকাপের আসন্ন আসরের প্রচারে ভারত-অস্ট্রেলিয়াকে বাদ দিয়ে বাংলাদেশ দলকে বিশেষ গুরুত্ব দিচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 

আইসিসির কাছে বাংলাদেশ যে গুরুত্বপূর্ণ, তা বোঝাতেই ছোটদের বিশ্বকাপের প্রচারে আনা হয়েছে বাংলাদেশ যুব দলের তারকাদের।

  • সর্বশেষ