শিরোনাম
◈ গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইজিপির, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরলেন ◈ সরকারি বাসা ভাড়া বা সাবলেট দিলে বরাদ্দ বাতিল, ৩০ নভেম্বরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ ◈ গোপালগঞ্জে সহিংসতা ছড়িয়ে পড়ার শঙ্কা, আন্তজেলা প্রবেশপথে চেকপোস্ট স্থাপন ও নিরাপত্তা জোরদারে গোয়েন্দা প্রতিবেদনে সুপারিশ ◈ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী-পুলিশসহ বিভিন্ন বাহিনীর সহযোগিতা চাইল কর্তৃপক্ষ ◈ হংকং‌য়ের বিরু‌দ্ধে জয় দি‌য়ে এশিয়া কাপ রাইজিং স্টারসে শুরু বাংলাদেশের ◈ বাবর আজম‌কে নিয়ে বারবার প্রশ্ন করায় মেজাজ হারালেন পাকিস্তান কোচ মাইক হেসন  ◈ শেখ হাসিনার স্বাক্ষর জাল করে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে ফের পাসপোর্ট ও এনআইডির আবেদন ◈ শেখ হাসিনাকে পাঠানো সাবেক শিক্ষামন্ত্রীর মেসেজ ফাঁস, যা লেখা রয়েছে ◈ রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পরিত্যক্ত বাড়িতে হামলা, গেটে পেট্রল ঢেলে আগুন দিল দুর্বৃত্তরা ◈ ঐতিহাসিক বৈঠক শেষে ট্রাম্প-শি-পুতিনের যৌথ ‘শান্তি ঘোষণা’

প্রকাশিত : ৩১ জুলাই, ২০১৯, ১১:০৫ দুপুর
আপডেট : ৩১ জুলাই, ২০১৯, ১১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফাইনালে উঠতে পারলো না বিসিবি একাদশ

নিজস্ব প্রতিবেদক : ভারতের ড. থিম্মাপ্পাইয়া মেমোরিয়াল টুর্নামেন্ট নিয়েছিলো বিসিবি একাদশ। মুমিনুল হকের নেতৃত্বে সেমিফাইনাল পর্যন্ত উঠেছিলো। ফাইনালে ওঠার লড়াইয়ে ছত্তিশগড় রাজ্য ক্রিকেট সংঘকে পায় বিসিবি একাদশ। কিন্তু তাদেরকে হারিয়ে ফাইনালের টিকিট কাটতে পারেনি মুমিনুলরা। ৭ উইকেটের বিশাল ব্যবধানে হেরে যায় তারা।

ছত্তিশগড়কে ২২৮ রানের লক্ষ্য দেয় মুমিমুলরা। চারদিনের এই ম্যাচের শেষ দিন দুই সেশন ব্যাটিং করেই লক্ষ্য তাড়া করে ফেলে ছত্তিশগড়। বিসিবি একাদশের বোলারদের কোনো সুযোগই দেননি ছত্তিশগড়ের ব্যাটসম্যানরা।

দুই ওপেনার ঋষভ তিওয়ারি এবং জীবনজিত সিংয়ের ৯৬ রানের জুটিতে জয়ের ভিত পেয়ে যায় ছত্তিশগড়। মুমিনুল হক বোলিংয়ে এসে এই জুটি ভাঙেন। ৩৯ রান করা ঋষভকে ফেরান তিনি। এরপর নাজমুল হোসেন শান্ত ফেরান হাফ সেঞ্চুরি করা জীবনজিতকে।

তিনে নামা আভনিশকে ১৯ রানে ফেরান এবাদত হোসেন। সে সময় তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে থাকলেও পরবর্তীতে দলকে সহজ জয় এনে দেন চারে নামা আমানদ্বীপ। তিনি খেলেন ৮৬ রানের অপরাজিত ইনিংস। তার সঙ্গে শশাঙ্ক ২৫ রানের অপরাজিত ইনিংস খেলে জয় নিয়ে মাঠ ছাড়েন।

এর আগে প্রথম ইনিংসে লিড পাওয়া বিসিবি একাদশ দ্বিতীয় ইনিংসে এসে নিদারুণ ব্যর্থতার পরিচয় দেয়। মাত্র ১৫০ রানেই গুটিয়ে যায় মুমিনুল হকদের ইনিংস।

প্রথম ইনিংসে বিসিবি একাদশ করে ৩৩৪ রান। ছত্তিশগড় নিজেদের প্রথম ইনিংসে সংগ্রহ করে ২৭৫ রান। ব্যাটসম্যানদের ধারাবাহিকতায় দ্বিতীয় ইনিংসে জয় পায় দলটি। আর তাতে স্বপ্ন শেষ হয়ে যায় টুর্নামেন্টে দারুণ ছন্দে থাকা বিসিবি একাদশ।

  • সর্বশেষ