শিরোনাম
◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি ◈ গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা প্রকল্পে অগ্রগতি: সংসদে পররাষ্ট্রমন্ত্রীর কৌশলগত বার্তা ◈ কার্য উপদেষ্টা কমিটির বৈঠক: ১০ সেপ্টেম্বর শেষ হবে সংসদের তৃতীয় অধিবেশন

প্রকাশিত : ২৮ জুলাই, ২০১৯, ০৫:৫৩ সকাল
আপডেট : ২৮ জুলাই, ২০১৯, ০৫:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এসএসসি ও এইচএসসির পরীক্ষায় নম্বর গণনায় প্রচুর ভুল, পুনর্মূল্যায়নই হয় না

প্রথম আলো : এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় উত্তরপত্রের নম্বর গণনাতেই অসংখ্যা ভুল ধরা পড়েছে। উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ থাকলে ভুলের বিষয়টি আরও দীর্ঘ হতো বলে মনে করেন শিক্ষাবোর্ডের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও পরীক্ষার্থীরা। কেবল ঢাকা বোর্ডে এসএসসি ও এইচএসসিতে তিন বছরে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন ৩ লাখ ফল, পরিবর্তন ৯.৮৩১।

কেবল চলতি বছরের এসএসসি পরীক্ষায় সারা দেশে ৪ হাজার ৩১২ জন শিক্ষার্থী নম্বর গণনায় ভুলের শিকার হয়, যা তাদের পুনর্নিরীক্ষণ আবেদনের পর সংশোধন হয়েছে। এর মধ্যে ৬৪৭ জন নতুন করে ফলের সর্বোচ্চ সূচক জিপিএ-৫ পেয়েছে। এমনকি ৬১৯ জন একেবারে অনুত্তীর্ণ থেকে উত্তীর্ণ হয়েছে।

  • সর্বশেষ