শিরোনাম
◈ ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে কূটনৈতিক যোগাযোগ চলছে: শামা ওবায়েদ ◈ ঢাবি ক্যাম্পাসে কে ঢোকে, কে বের হয়—নজর রাখবে এআই ক্যামেরা ◈ বাংলাদেশি সন্দেহে গভীর রাতে মুসলিমদের বাড়িতে পশ্চিমবঙ্গ পুলিশের অভিযান ◈ হুথিদের মোকাবিলায় সামরিক সহায়তা চাইল সৌদি, বিবেচনা করছে যুক্তরাজ্য ◈ ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৫৩ ◈ প্রতিটি অপরাধের পেছনে জুয়া নয়তো মাদকের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৩২০ ◈ শাপলা চত্বর হত্যাযজ্ঞ: শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ ◈ মক্কায় ড্রোন হামলার তীব্র নিন্দা বাংলাদেশের, সৌদির প্রতি সংহতি ◈ সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদের চার্জশিট অনুমোদন

প্রকাশিত : ২৮ জুলাই, ২০১৯, ০৩:০৯ রাত
আপডেট : ২৮ জুলাই, ২০১৯, ০৩:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংল্যান্ডে স্থায়ী নিবাস গড়বেন মোহাম্মদ আমির!

স্পোর্টস ডেস্ক : ভবিষ্যতে ইংল্যান্ডে স্থায়ী নিবাস গড়তে চান পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির। ২০১৬ সালের সেপ্টেম্বরে ব্রিটিশ নাগরিক নার্গিস মালিককে বিয়ে করে স্পাউস ভিসার আবেদন করেন মোহাম্মদ আমির। তখন তিনি ওই দেশে থাকার জন্য ৩০ মাসের অনুমোতি পান।

এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ক্রিকেট পাকিস্তান ডটকম।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, লন্ডনে একটি বাড়ি ক্রয়ের চিন্তা করছেন বাঁহাতি এ তারকা বোলার। আমির পাকিস্তানের পক্ষে খেলতে অনেকবার ইংল্যান্ডে গিয়েছেন। এখন তিনি ওই দেশের স্থায়ী পাসেপোর্টের আবেদন করেছেন।

শুক্রবার টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মোহাম্মদ আমির। যদিও এ ঘোষণা দেয়ার আগে তিনি তার সহকর্মীদের কারও কাছে বিষয়টি শেয়ার করেননি।

পাকিস্তানের পরবর্তী টেস্ট সিরিজ শ্রীলংকা ও আরব আমিরাতের বিপক্ষে। আমির জেনেছেন, আরব আমিরাতের পিচ পেস বোলিং সহায়ক নয়, সেজন্য তিনি এখনই অবসরের সিদ্ধান্তে নিয়েছেন।

  • সর্বশেষ