শিরোনাম
◈ জ্বালানি তেলের দাম কেন বাড়ল? প্রতিমন্ত্রী জানালেন ৩ কারণ ◈ উজবেকিস্তানের পর এবার ইন্দোনেশিয়ার জালে ১৭ গোল, দুই ম্যাচে ভারতের ৩৬! ◈ মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুল ৪ দিন, প্রথম স্ত্রী ১ দিনের রিমান্ডে ◈ জামায়াতের বহিষ্কারের চিঠি পেলেও নজরুল ইসলামের এমপি পদ নিয়ে ব্যবস্থা নিতে পারবে না ইসি ◈ অপ্রতিম হত্যা: আইফোনের পাশাপাশি ৫ হাজার টাকা ধার নিয়ে বিরোধের তথ্য, হত্যার কারণ নিয়ে মিলছে নতুন সূত্র ◈ জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ ◈ নবম পে-স্কেল: দুই ধাপে বেতন বাড়বে, সরকারের বাড়তি ব্যয় ৩৭ হাজার ৩৭২ কোটি টাকা ◈ অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রুহুল কবির রিজভী ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় দক্ষিণাঞ্চলের বাসভাড়ায় ৫০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত ◈ দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ২৬ জুলাই, ২০১৯, ০৪:৪২ সকাল
আপডেট : ২৬ জুলাই, ২০১৯, ০৪:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদুল আজহা উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

জান্নাতুল ফেরদৌসী: ঈদুল আজহা উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। শুক্রবার (২৬ জুলাই) সকাল ৬টা থেকে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলগামী বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করছে পরিবহন কোম্পানিগুলো। সূত্র: সময় টিভি, জাগো নিউজ

খুলনা, বরিশালসহ উত্তর ও পশ্চিমাঞ্চলগামী বাসের অগ্রিম টিকিট গাবতলী এবং কল্যাণপুরের কাউন্টার থেকে পাওয়া যাচ্ছে। পাশাপাশি অনলাইনেও টিকিট পাওয়া যাবে।

বাস কর্তৃপক্ষ বলছেন, আসন থাকা সাপেক্ষে অগ্রিম টিকিট বিক্রি অব্যাহত থাকবে। আগামী ৯ ও ১০ আগস্টের টিকিটের চাহিদা বেশি।

আগামী ১১ বা ১২ আগস্ট সম্ভাব্য ঈদ ধরে অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে।

সংগঠনটির চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ জানান, এবারও সরকার নির্ধারিত দামেই টিকিট বিক্রি হবে। টিকিট বিক্রি মনিটরিং করা হবে। কেউ যেন নির্ধারিত ভাড়ার বেশি নিতে না পারে, সেজন্য বাস কোম্পানিগুলোকে দূরত্ব অনুযায়ী ভাড়ার তালিকা টাঙিয়ে দিতে বলা হয়েছে। কেউ যদি নির্ধারিত ভাড়ার বেশি ভাড়া নেন, প্রমাণ সাপেক্ষে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে ঈদুল আজহা উপলক্ষে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ২৯ জুলাই। অগ্রিম টিকিট বিক্রি চলবে ২ আগস্ট পর্যন্ত। যাত্রীদের সুবিধার্থে পাঁচটি স্থান থেকে রেলের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সম্পাদনা: কাজী নুসরাত ও সুতীর্থ

  • সর্বশেষ