শিরোনাম
◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্যের রফতানি বাড়ছে না কেন? ◈ পাঁচ দিন পর ডাকসুর মেয়াদ শেষ, পরের নির্বাচন নিয়ে শঙ্কা ◈ তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়াতে ৬ হাজার কোটি টাকার ঋণ দিচ্ছে সরকার ◈ মানব পাচারের অন্যতম রুট হয়ে উঠছে পঞ্চগড় সীমান্ত ◈ সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা: সংসদে বিল পাস ◈ সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি আটক, ফেরত পাঠানো হলো ১২ হাজার ◈ মালয়েশিয়ায় ভিসাবিহীনদের দেশে ফেরার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের ◈ জ‌য়ের সম্ভাবনা জাগিয়েও হে‌রে গে‌লো বাংলাদেশ ◈ জু‌নিয়র নারী এশিয়া কাপ হ‌কি‌তে পাকিস্তানকে ৫-১ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ ভারতের কাছেও হার, এশিয়ান কাপের মূলপ‌র্বে খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের

প্রকাশিত : ২৫ জুলাই, ২০১৯, ০৪:৩৪ সকাল
আপডেট : ২৫ জুলাই, ২০১৯, ০৪:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে ছাত্রী ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

রাসেল হোসেন, ধামরাই : ঢাকার ধামরাইয়ে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত আমির হোসেনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। এছাড়া স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করা হয়েছে।
বুধবার (২৪ জুলাই) দুপুরে ধামরাইয়ের কুল্লা বানেশ্বর এলাকায় এই ঘটনা ঘটে। আটক আমির হোসেন ওই এলাকার ওসমান মিয়ার ছেলে।

পুলিশ জানায়, দুপুরে ওই স্কুল ছাত্রীকে কৌশলে ধর্ষক আমির হোসেন স্কুল সংলগ্ন মান্নানের বাড়িতে ডেকে নিয়ে জোড় পূর্বক ধর্ষণ করার পর ভয় দেখিয়ে ছেড়ে দেয়। পরবর্তীতে ওই ছাত্রী স্কুলে গিয়ে এক ম্যাডামের কাছে জানালে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ধামরাই থানা পুলিশ মেয়েটিকে উদ্ধার করে এবং কালামপুর এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক আমির হোসেনকে আটক করে। আগামীকাল তাকে রিমান্ড আবেদন করে আদালতে পাঠনো হবে।

এ ব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ ওসি দীপক চন্দ্র সাহা জানান, ধর্ষক আমির হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে।

সম্পাদনা : মিঠুন

  • সর্বশেষ