শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ১৭ জুলাই, ২০১৯, ০৪:২০ সকাল
আপডেট : ১৭ জুলাই, ২০১৯, ০৪:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রেলে যুক্ত হচ্ছে আধুনিক ক্রেন

নীলফামারী প্রতিনিধি: দুর্ঘটনার পরে উদ্ধার অভিযান দ্রুত ও সহজ করতে বাংলাদেশ রেলওয়েতে যুক্ত হচ্ছে জার্মানির তৈরি আধুনিক কিরো ক্রেন। ক্রেনগুলো এখন দিনাজপুরের পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা (কেলোকা) এবং চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে কারখানাতে সংযোজন ও প্রক্রিয়াকরণ করা হচ্ছে। আগামী ১৫ দিনের মধ্যে ক্রেনগুলো রেলওয়ে পরিবহন বিভাগের কাছে হস্তান্তর করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বাংলানিউজ

সূত্রমতে, জার্মানির বিশ্ববিখ্যাত রেলওয়ে ক্রেন নির্মাণ প্রতিষ্ঠান কিরো ওই চারটি ক্রেন সরবরাহ করেছে। ক্রেনগুলো আমদানিতে ব্যয় হয়েছে প্রায় ১৮৩ কোটি টাকা। এর মধ্যে রয়েছে দুটি ব্রডগেজ ও দুটি মিটারগেজ লাইনের কিরো।

ব্রডগেজ ক্রেনগুলো ইতোমধ্যে পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় সংযোজন করা হয়েছে। ওই ক্রেনের উত্তোলন ক্ষমতা বা লিফটিং ক্যাপাসিটি হচ্ছে ১২০ মেট্রিক টন। সে অনুযায়ী রেলের লাইনচ্যুত ইঞ্জিনসহ রেলগাড়ি সহজে উদ্ধার করতে পারবে। একইভাবে মিটার গেজ ক্রেনের ক্ষমতা ৮০ মেট্রিক টন।

রেলওয়ে সূত্র জানায়, চলতি বছরের ১৭ মে এসব ক্রেন সমুদ্রপথে জার্মানি থেকে চট্টগ্রামে আনা হয় এবং ১৯ মে তা খালাস করে পার্বতীপুর ও পাহাড়তলীতে পাঠানো হয়। এখন ক্রেনগুলো ওই এলাকার কারখানাগুলোতে সংযোজন, প্রক্রিয়াকরণ ও রক্ষণাবেক্ষণ (ডি-প্রসেসিং কমিশনিং) হচ্ছে। বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (প্রজেক্ট) হাসান মনসুর জানান, আমদানিকরা ক্রেনগুলো বিশ্বমানের। এসব দিয়ে দুর্ঘটনা কবলিত ট্রেন উদ্ধারে অত্যন্ত আধুনিক ও কার্যকরী হবে। ইতোপূর্বেও কিরো জার্মানি থেকে একটি ব্রড গেজ ও একটি মিটারগেজ লাইনের ক্রেন আনা হয়েছিল। এসব রয়েছে ঈশ্বরদী ও আখাউড়া জংশনে।

তিনি আরও বলেন, আধুনিক এসব ক্রেন রেলওয়েতে যুক্ত হলে উদ্ধার কাজে গতি বাড়বে এবং আরও দ্রুত কাজ করা যাবে। পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার প্রধান নির্বাহী (সিএক্স) মুহম্মদ কুদরত-ই খুদা জানান, ক্রেনগুলো রেলওয়েতে যুক্ত হলে বাংলাদেশের মর্যাদা বিশ্বে বহুগুণে বেড়ে যাবে। ক্রেনগুলো সংযোজন কাজ ইতোমধ্যে শেষ হয়েছে এবং আগামী ১০/১৫ দিনের মধ্যে রেল বহরে যুক্ত হবে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়