শিরোনাম
◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল?

প্রকাশিত : ১৬ জুলাই, ২০১৯, ০৭:১৮ সকাল
আপডেট : ১৬ জুলাই, ২০১৯, ০৭:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপদসীমার উপরে বইছে নদী, পানিবন্দি লাখো মানুষ

হ্যাপি আক্তার : দেশের বেশিরভাগ জায়গায় বন্যার আরো অবনতি হয়েছে। এখনো বিপদসীমার ওপরে বইছে উত্তর ও উত্তর-পূর্বে বিভিন্ন নদী। ডিবিসি নিউজ, ১১:০০।

প্লাবিত হয়েছে কয়েকটি জেলার চর ও নিম্নাঞ্চল। দুর্ভোগে পানিবন্দি লাখো মানুষ। যমুনা, ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, ঝিনাই, জিঞ্জিরামসহ বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় উত্তরাঞ্চলে বন্যার আরো অবনতি হয়েছে। কুড়িগ্রাম বন্যার অবনতি হয়ে পানিবন্দি ৯ উপজেলায় ৩’শ ৯০টি গ্রাম। দুর্ভোগে ৩ লক্ষাধিক মানুষ।

সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি ৩০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৪২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নিম্নাঞ্চল ও চরাঞ্চলের কয়েক হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। নতুন করে প্লাবিত হয়েছে মাদারগঞ্জ উপজেলার গুনারিতলা, আদার ভিটা ইউনিয়নসহ আরো বেশ কয়েকটি বিস্তীর্ণ এলাকা।

জামালপুর জেলার ৭ উপজেলার ৪৭টি ইউনিয়ন ও ৩টি পৌরসভার অন্তত ৩ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে। অধিকাংশ এলাকায় ত্রাণ না পাওয়ার অভিযোগ করছেন দুর্গতরা। বিভিন্ন সড়কে পানি উঠায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। পানি উঠায় বন্ধ করে দেওয়া হয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান।

এদিকে, ভারি ঢলে প্লাবিত হয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের টানা বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লবিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সীমান্তবর্তী এলাকা।

  • সর্বশেষ