শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ১২ জুলাই, ২০১৯, ০৫:৫০ সকাল
আপডেট : ১২ জুলাই, ২০১৯, ০৫:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ম্যাচ জিতিয়েও জরিমানা গুনতে হচ্ছে রয়কে

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে ২৭ বছর পর ফাইনালে উঠে ইতিহাস সৃষ্টি করে স্বাগতিক ইংল্যান্ড। ম্যাচের অন্যতম জয়ের নায়ক জেসন রয়ের ৮৫ রানের উপর ভর করে সহজেই ম্যাচ জিতে নেয় ইংলিশরা। তবে বিতর্কিত আউটের কারণে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে জরিমানার পাশাপাশি ডিমেরিট পয়েন্ট পেহে হচ্ছে রয়কে।

বৃহস্পতিবার (১১ জুলাই) এজবাস্টনে জয়ের জন্য ইংলিশদের লক্ষ্য ছিল ২২৪ রান। রয়ের ব্যাটে ভর করে ইয়ন মরগানের নেতৃত্বাধীন দল পায় দারুণ শুরু। বেয়ারস্টো ৩৪ রান করে বিদায় নিলে দলীয় ১২৪ রানে ভাঙে উদ্বোধনী জুটি। দলীয় ১৪৭ রানে সাজঘরে ফেরেন রয়ও।

তবে তার আউট নিয়ে আম্পায়ারের সিদ্ধান্ত ছিল বিতর্কিত। প্যাট কামিন্সের বলে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির হাতে তালুবন্দী হিসেবে তার বিদায় ঘটলেও আসলে ব্যাট ও বলের সংযোগই ঘটেনি। সেঞ্চুরির কাছাকাছি থেকে আম্পায়ার কুমার ধর্মসেনার এমন ভুল সিদ্ধান্ত স্বভাবতই মেনে নিতে পারেননি রয়। তাই প্রকাশ করেন ক্ষোভ, আম্পায়ারের সাথে কথাও হয়। তবে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশের এমন আচরণ আইসিসির দৃষ্টিতে নীতি বহির্ভূত। আর তাই পেতে হচ্ছে শাস্তি। শাস্তি হিসেবে রয়ের ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে।

একইসাথে তার নামের পাশে যুক্ত হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট। আম্পায়ারের সিদ্ধান্তে নাখোশ রয় অবশ্য তখন রিভিউ নিয়েছিলেন। কিন্তু এর আগেই বেয়ারস্টোর জন্য ব্যর্থ রিভিউ খরচ করে ফেলায় সাজঘরে ফেরা ছাড়া গতি ছিল না রয়ের। এবার গুনতে হল জরিমানাও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়