শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১২ জুলাই, ২০১৯, ০৮:২৪ সকাল
আপডেট : ১২ জুলাই, ২০১৯, ০৮:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক স্বামীর বিরুদ্ধে কণ্ঠশিল্পী মিলার আরেক মামলা

ডেস্ক রিপোর্ট : সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের অভিযোগে সাবেক স্বামী পাইলট পারভেজ সানজারিসহ তিনজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন সংগীতশিল্পী মিলা। বাংলাদেশ প্রতিদিন

বৃহস্পতিবার সাইবার ট্রাইব্যুনালে বাদী হয়ে এ মামলা করেন মিলা। পরে বিচারক মোহাম্মদ আস সামছ জগলুল হোসেন মিলার জবানবন্দি গ্রহণ করে পুলিশের কাউন্টার টেরোরিজমের সাইবার ইউনিটকে অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ১৬ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার অন্য দুই আসামি হলেন এসএম আর রহমান এবং খান আল-আমিন।
এর আগে ২০১৭ সালের ৫ অক্টোবর রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মারধর ও যৌতুকের অভিযোগে মিলা বাদী হয়ে সাবেক স্বামী পারভেজ সানজারির নামে মামলা করেন। মামলার পরই সানজারিকে গ্রেফতার করে পুলিশ। পরে এসিড হামলা এবং হত্যাচেষ্টার অভিযোগে পারভেজ সানজারি গায়িকা মিলার বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিনে রয়েছেন মিলা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়