শিরোনাম
◈ ডোনাল্ড ট্রাম্পের প্রতি ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি: ইরান ইস্যুতে আইন হাতে তুলে নেবেন না ◈ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান ◈ ৯ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর এপিএস হলেন যারা ◈ নীরব জোনে তীব্র শব্দসন্ত্রাস: শাহবাগসহ ঢাকাজুড়ে বাড়ছে শব্দদূষণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য ◈ ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ করেছে সরকার ◈ তাজুল ইসলামকে সরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ◈ কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ? যা জানাগেল ◈ ৪৫ হাজার কোটি টাকা বিদ্যুতে  বকেয়া, দেউলিয়া পরিস্থিতি বলছেন নতুন মন্ত্রী ◈ চাঙ্গা হচ্ছে কূটনৈতিক মিশনগুলো ◈ বিশ্বকাপে অ‌স্ট্রেলিয়ার ভরাডুবিতে নির্বাচকদের ওপর চটলেন গ্লেন ম্যাকগ্রা ও মার্ক ওয়াহ 

প্রকাশিত : ১২ জুলাই, ২০১৯, ০৩:২৭ রাত
আপডেট : ১২ জুলাই, ২০১৯, ০৩:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মডেল অভিনেত্রী আলিশার ‘হারনেট টিভি’ চ্যানেলটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে ২২ জুলাই

আবু সুফিয়ান : নারী বিষয়ক অনলাইন টিভি চ্যানেল চালু করছেন মডেল অভিনেত্রী আলিশা প্রধান। নাম ‘হারনেট টিভি’। চ্যানেলটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে ২২ জুলাই গুলশান ক্লাবে। এমটিই জানান তিনি।

এদিকে অনেক দিন আলিশা শোবিজে নেই। মাঝে প্রবাস জীবনও বেছে নেন তিনি। প্রায় দুই বছর নিউইয়র্কে ছিলেন এই অভিনেত্রী। গত বছর দেশে ফিরেই নারীদের কল্যাণে বিভিন্ন কাজ শুরু করেন। তারই ধারাবাহিকতায় নারী বিষয়ক অনলাইন টিভি চ্যানেল চালুর ঘোষণা দিলেন তিনি। চ্যানেলটির চেয়ারম্যান হিসেবে রয়েছেন তার মা হোসনা প্রধান। হারনেট টিভির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে থাকবেন আলিশা।

তিনি বলেন, ‘দেশে নারীদের নিয়ে কোন অনলাইন চ্যানেল নেই। হারনেট টিভি হবে এশিয়ার প্রথম নারী ভিত্তিক টেলিভিশন চ্যানেল। নারীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনার কথা উঠে আসবে এতে। পাশাপাশি সমাজ উন্নয়ন ও সচেতনতামূলক নানা বিষয়ও থাকবে। ৬৪ জেলার নারীদের জীবনচিত্র দেখানো হবে চ্যানেলটিতে। ’

২০০৮ সালে বিজ্ঞাপনে মডেল হিসেবে মিডিয়ায় অভিষেক হয় আলিশার। এরপর ‘ইউরোকোলা’র বিজ্ঞাপন তাকে বেশ পরিচিতি পাইয়ে দেয়। অভিনয় করেন বেশকিছু নাটক ও টেলিছবিতে। প্রয়াত গুণী নির্মাতা চাষী নজরুল ইসলামের পরিচালনায় ‘ভুল যদি হয়’ ও ‘অন্তরঙ্গ’ ছবিতে অভিনয় করেন তিনি। সর্বশেষ মুক্তি পায় তার অভিনীত ছবি ‘অজান্তে ভালোবাসা’। সম্পাদনা : ওমর ফারুক

  • সর্বশেষ
  • জনপ্রিয়